শাবান ১৪৪৭ || ফেব্রুয়ারি ২০২৬

জাকারিয়া - গেণ্ডারিয়া, ঢাকা

প্রশ্ন

আমি এ বছর নাহবেমীর জামাতে পড়ি গত বছর মীযানুস সরফ পড়েছি এবং এ বছর ইলমুস সরফ পড়ছি কিন্তু এখনো আমার মধ্যে সরফের দুর্বলতা আছে সামনে দীর্ঘ বিরতি রয়েছে অতএব এই বিরতিতে কীভাবে মেহনত করলে আমার সরফের দুর্বলতা কেটে যাবে? এ বিষয়ে পরামর্শ দিলে খুবই উপকৃত হব জাযাকুমুল্লাহ খাইরান

উত্তর

নিয়মিত তামরীন ও ইজরা করলে এ দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ এ কাজটা আপনি কুরআন কারীম থেকে করতে পারেন প্রতিদিন উল্লেখযোগ্য সময় কুরআন থেকে নিজে নিজে অথবা কোনো মুনাসিব সহপাঠী পেলে তার সাথে তামরীন ও ইজরা করবেন উদাহরণস্বরূপ

يؤتي الحكمة من يشاء

এখানে يؤتي কোন্ সীগা? এর বহস কী? মাদ্দাহ কী? মাসদার ও বাব কী? এর সরফে সগীর ও সরফে কাবীর কীভাবে হবে? এখানে তা‘লীল হয়েছে; তা‘লীলের কায়েদা কী? এখানে সেটা কীভাবে প্রয়োগ হল?

এভাবে একেকটি শব্দ সম্পর্কে নিজেকে প্রশ্ন করবেন এবং নিজেই এর উত্তর খোঁজার চেষ্টা করবেন মীযান, মুনশাইব ও ইলমুস সরফ বা হযরত মুফতী পালনপুরী রাহ.-এর ‘আসান সরফ’ পাশে রাখবেন প্রয়োজনে উস্তাযের শরণাপন্ন হবেন এভাবে কিছুদিন মেহনত করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনার দুর্বলতা কেটে যাচ্ছে 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন