জাকারিয়া - গেণ্ডারিয়া, ঢাকা

প্রশ্ন

আমি এ বছর নাহবেমীর জামাতে পড়ি গত বছর মীযানুস সরফ পড়েছি এবং এ বছর ইলমুস সরফ পড়ছি কিন্তু এখনো আমার মধ্যে সরফের দুর্বলতা আছে সামনে দীর্ঘ বিরতি রয়েছে অতএব এই বিরতিতে কীভাবে মেহনত করলে আমার সরফের দুর্বলতা কেটে যাবে? এ বিষয়ে পরামর্শ দিলে খুবই উপকৃত হব জাযাকুমুল্লাহ খাইরান

উত্তর

নিয়মিত তামরীন ও ইজরা করলে এ দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ এ কাজটা আপনি কুরআন কারীম থেকে করতে পারেন প্রতিদিন উল্লেখযোগ্য সময় কুরআন থেকে নিজে নিজে অথবা কোনো মুনাসিব সহপাঠী পেলে তার সাথে তামরীন ও ইজরা করবেন উদাহরণস্বরূপ

يؤتي الحكمة من يشاء

এখানে يؤتي কোন্ সীগা? এর বহস কী? মাদ্দাহ কী? মাসদার ও বাব কী? এর সরফে সগীর ও সরফে কাবীর কীভাবে হবে? এখানে তা‘লীল হয়েছে; তা‘লীলের কায়েদা কী? এখানে সেটা কীভাবে প্রয়োগ হল?

এভাবে একেকটি শব্দ সম্পর্কে নিজেকে প্রশ্ন করবেন এবং নিজেই এর উত্তর খোঁজার চেষ্টা করবেন মীযান, মুনশাইব ও ইলমুস সরফ বা হযরত মুফতী পালনপুরী রাহ.-এর ‘আসান সরফ’ পাশে রাখবেন প্রয়োজনে উস্তাযের শরণাপন্ন হবেন এভাবে কিছুদিন মেহনত করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনার দুর্বলতা কেটে যাচ্ছে 

শেয়ার লিংক

আরমান ইউসুফ - জামাতে শরহে জামী,  জামিয়াতুল মানহাল আলকওমিয়া, উত্তরা, ঢাকা

প্রশ্ন

আমি শরহে জামী জামাতে পড়ি আরবী ভাষায় পারদর্শী হতে চাই, যেন আরবী বলতে, লিখতে ও পড়তে পূর্ণাঙ্গরূপে সক্ষম হই আমি আরবীতে কথা বলতে অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না কখনো কখনো একটু-আধটু বললেও অধিকাংশ সময় লজ্জায় বলতে পারি না কারণ আমার আরবী কথোপকথনে অনেক ভুল হয় এবং সাথি ভাইয়েরা হাসাহাসি করে

হযরতের কাছে আমার আরয হল, কীভাবে কী করলে আমার লক্ষ্যে পৌঁছতে পারব? আরবীতে সুন্দর ও সাবলীলভাবে বলতে, লিখতে ও পড়তে পারব?

উত্তর

আশা করি, আপনার নাগালে ‘তালিবানে ইলম : পথ ও পাথেয়’ কিতাবটি রয়েছে সেখানে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ

দেখুন, প্রাথমিক অবস্থায় ভুল তো হবেই এতে লজ্জার কিছু নেই তবে কারও ভুলে হাসাহাসি করা অন্যায় আপনি সেদিকে ভ্রুক্ষেপ না করে আপনার মেহনত চালিয়ে যান কোনো মুনাসিব সাথির সঙ্গে দৈনিক আসরের পরে কিছু সময় তামরীন করতে পারেন এক্ষেত্রে হযরত আদীব হুজুর দামাত বারাকাতুহুমের الطريق إلى العربيةالتمرين الكتابي পাশে রাখা যেতে পারে দারুল কলম থেকে প্রকাশিত কাসাসুন নাবিয়্যীনের ভূমিকায় হযরত আদীব হুজুর দামাত বারাকাতুহুম যেসব হেদায়েত ও নির্দেশনা দিয়েছেন, সেগুলো অনুসরণ করলে আপনার পথচলা আরও সহজ হবে ইনশাআল্লাহ

শেয়ার লিংক

মুহাম্মাদ সাকিবুল হাসান - তারাকান্দা, মোমেনশাহী

প্রশ্ন

মুহতারাম! আমি শরহে বেকায়া জামাতের একজন তালিবুল ইলম আমার জানার বিষয় হল, বেফাক পরীক্ষার পর থেকে নতুন শিক্ষাবর্ষের সবক শুরু হওয়ার আগ পর্যন্ত লম্বা একটি সময় পাওয়া যাবে তাই এই সময়ের মধ্যে এমন কী কী কিতাব মুতালাআ করতে পারি, যা আগামী বছর জালালাইন জামাতের জন্য সহযোগী হবে? জানালে উপকৃত হব জাযাকুমুল্লাহ খাইরান

উত্তর

তালিবানে ইলম : পথ ও পাথেয়’ কিতাবে এ বিষয়ে আলোচনা রয়েছে সেখান থেকে আপনি নির্দেশনা পেতে পারেন তবে আপনি উস্তাযে মুহতারাম হযরত শায়খুল ইসলাম দামাত বারাকাতুহুমের কিতাব ‘উলূমুল কুরআন’-এর মাধ্যমে আপনার মুতালাআ শুরু করতে পারেন

শেয়ার লিংক

ইমেইল থেকে প্রাপ্ত - নাম-ঠিকানা নেই

প্রশ্ন

আল্লামা আবদুল হাই লখনবী রাহ. হেদায়া কিতাবের ওপর যে হাশিয়া লিখেছেন, তাতে অনেক জায়গায় ‘ইলাহদাদ’ নামে এক মনীষীর হাওয়ালা উল্লেখ করেছেন তাঁর সম্পর্কে জানতে চাই

উত্তর

তাঁর নাম আল্লামা আলাউদ্দীন  ইলাহদাদ ইবনে আবদুল্লাহ জৌনপুরী রাহ. তিনি দশম শতাব্দীর একজন আলেম ওফাত ৯২৩ হিজরী

হিন্দুস্তানের মনীষীগণের জীবনী বিষয়ে মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর পিতা আল্লামা আবদুল হাই হাসানী (১৩৪১ হি) রাহ.-এর একটি গ্রন্থ রয়েছে নাম

الإِعلام بِمَن في تاريخِ الهندِ مِنِ الأَعلام

এর আরেক নাম

نُزْهَةُ الخَواطِر وبَهجَةُ المَسَامِعِ والمَنَاظِر

তাতে আল্লামা ইলাহদাদ রাহ.-এর জীবনী রয়েছে তেমনিভাবে আল্লামা আবদুল হক মুহাদ্দিসে দেহলবী (৯৫৮-১০৫২ হি.) রচিত ‘আখবারুল আখইয়ার’ গ্রন্থেও তাঁর জীবনী রয়েছে

আল্লামা আবদুল হাই লখনবী রাহ. লেখেন

الشيخ إله داد بن عبد الله الجونبوري

الشيخ الفاضل العلامة علاء الدين إله داد بن عبد الله الحنفي الصوفي الجونبوري.

أحد الأفاضل المشهورين في الهند، ولد ونشأ بمدينة جونبور، واشتغل بالعلم على الشيخ عبد الملك الجونبوري، وجدَّ في البحث والاشتغال حتى برع في العلم، وأفتى ودرّس وصنّف التصانيف، وصار من أكابر العلماء في حياة شيوخه، ثم أخذ الطريقة عن السيد حامد شه المانكبوري.

وكان معدوم النظير في زمانه، رأساً في النحو والفقه وأصوله، له شروح وتعليقات على كافية ابن الحاجب، وشرحها للقاضي شهاب الدين الدولة آبادي، وعلى هداية الفقه، وأصول البزدوي، ومدارك التنزيل.

ذكره الشيخ عبد الحق بن سيف الدين الدهلوي في بعض رسائله، وقال: إن أسئلته أقوى من أجوبته، وأما شروحه على حواشي القاضي شهاب الدين المذكور فإنها أقوى وأوجه من شروح العلماء الآخرين، وأعرف في هذه الديار.

وقال الشيخ المذكور في >أخبار الأخيار< : إنه كان صاحب علم ومعرفة..

وتوفي إله داد على ما في >تجلي نور< سنة ثلاث وعشرين وتسعمائة..

(আলই‘লাম, আবদুল হাই লখনবী ৪/৩৭-৩৯)

ইলাহদাদ রাহ.-এর শরাহটি আমাদের ধারণামতে এখনো ছাপা হয়নি তবে এর পাণ্ডুলিপি আঙ্কারায় অবস্থিত তুরস্কের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে

কিতাবটি শুরু হয়েছে এভাবে

الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة على رسوله محمد وآله الطاهرين.

>الحمد لله الذي< : اختار هذه العبارة اتباعا لكتاب الله سبحانه وتعالى، وتنبيها على أن الحمد له تعالى وإن لم يحمدوه..

শেয়ার লিংক