আবু হামদান - মিরপুর, ঢাকা
৬৮৬১. প্রশ্ন
তালাকপ্রাপ্তা মহিলা যদি ইদ্দত অবস্থায় নিয়মকানুন পালন না করে; বরং প্রয়োজন ছাড়াই বাইরে বের হয়, বেড়াতে যায় ইত্যাদি। এভাবে ইদ্দতের নির্দিষ্ট সময় অতিবাহিত হয় এবং অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে কি ওই বিয়ে শুদ্ধ হবে?
উত্তর
ইদ্দত মানে হচ্ছে নির্ধারিত কিছুদিন অন্যত্র বিবাহ বন্ধন থেকে বিরত থাকা। আর ইদ্দত অবস্থায় কিছু বিধি-নিষেধ রয়েছে, যেগুলো মেনে চলা আবশ্যক। এখন কেউ যদি ইদ্দত অবস্থায় উক্ত বিধি-নিষেধ না মানে, তাহলে এ কারণে সে গুনাহগার হবে। তবে তা সত্ত্বেও তার ইদ্দতের নির্ধারিত মেয়াদ অতিবাহিত হয়ে গেলে উক্ত ইদ্দত শেষ হয়ে যাবে এবং এরপর সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তাতে কোনো শরয়ী বাধা নেই।
* >المبسوط< للسرخسي ৬/৪২ : ثم عدتها تنقضي وإن لم تعلم، وتنقضي وإن لم تكف نفسها عن الخروج والبروز.
–আলমুহীতুল বুরহানী ৫/২৩৩; আযযাখীরাতুল বুরহানিয়া ৪/২৯৬; আলজাওহারাতুন নায়্যিরা ২/১০১; আদ্দুররুল মুখতার ২/৫২০