মুহা. মাসুদ রানা - গাজীপুর
৬৮৫৩. প্রশ্ন
যখন মাঝরাতে বুঝতে পারি যে, আমার ওপর গোসল ফরয হয়ে গেছে, তখন আমার করণীয় কী? তখনই গোসল করতে হবে, নাকি ফজরের নামাযের আগে উঠে গোসল করব?
উত্তর
গোসল ফরয হওয়ার সঙ্গে সঙ্গেই গোসল করা আবশ্যক নয়। তাই মাঝরাতে গোসল ফরয হলে আপনি তখনই গোসল না করে চাইলে ফজরের আগে উঠেও গোসল করে নিতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। তবে যথাসম্ভব দ্রুত গোসল করে পবিত্র হয়ে যাওয়াই ভালো।
* >المحيط البرهاني< ১/২৩৩ : لأن الاغتسال للتطهير، حتى تتمكن من أداء الصلاة، ألا ترى أن الجنب إذا أخر الاغتسال إلى وقت الصلاة، لا يأثم.
–খুলাসাতুল ফাতাওয়া ১/১৪; হালবাতুল মুজাল্লী ১/১৩০; শরহুল মুনইয়া, পৃ. ৫৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬; রদ্দুল মুহতার ১/১৫৯