আতিক - ঢাকা
প্রশ্ন
আসসালামু আলাইকুম। আমার নাম আতিক। আলহামদু লিল্লাহ, এ বছর আমি কাফিয়া জামাতে ভর্তি হয়েছি। আমি কাফিয়ায় উঠে গেছি ঠিক, তবে এখনও ঠিকমতো ইবারত পড়তে পারি না। শরাহ ছাড়া কিতাব বুঝি না। কীভাবে পড়লে যথাযথ যোগ্যতা অর্জন হবে– পরামর্শ চাই।
উত্তর
কিতাব বোঝার জন্য নির্ভরযোগ্য শরাহ মুরাজাআত করা দোষের কিছু নয়। তবে আপনার উদ্দেশ্য যদি বাংলা ও উর্দূ নোট হয়ে থাকে, তাহলে এগুলো থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। তা না হলে আপনার ইলমী ভিত্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
ইবারত পড়া সংক্রান্ত দুর্বলতা দূর করতে প্রচুর পরিমাণে অনুশীলনের বিকল্প নেই। অনুশীলনে অভ্যস্ত হতে আপনি হযরত মাওলানা মুফতী সাঈদ আহমাদ পালনপুরী রাহ.-এর آسان نحو এবং হযরত মাওলানা আবু তাহের মেসবাহ দামাত বারাকাতুহুমের ‘এসো নাহ্ব শিখি’ সামনে রাখুন।