সোয়াদ খান - ঢাকা
প্রশ্ন
হুজুর, আমি মীযান জামাতে পড়ি। মীযানুস সরফ কিতাবটি কীভাবে পড়লে ভালো হয়, একটু বিস্তারিত জানাবেন।
উত্তর
আশা করি, আপনার প্রশ্নের উত্তর ‘তালিবানে ইলম : পথ ও পাথেয়’ কিতাবে পেয়ে যাবেন।
আপনার কয়েকটি করণীয় রয়েছে :
মীযানুস সরফ-এর আলোচনাগুলো ভালোভাবে বোঝা ও আত্মস্থ করার চেষ্টা করবেন।
এরপর প্রচুর পরিমাণে অনুশীলন করবেন। যেন কোনো শব্দ দেখামাত্রই বলতে পারেন, এটি ইসম, ফেয়েল, না হরফ। কোনো সীগা সামনে আসা মাত্রই যেন চিনতে পারেন, এটি কোন্ সীগা– একবচন, দ্বিবচন না বহুবচন। মুযাক্কার না মুআন্নাছ। সীগাটি কোন্ বহছ এবং কোন্ বাব থেকে এসেছে।
উস্তাযের দরস মনযোগ দিয়ে শুনলে এবং গুরুত্বের সঙ্গে তাকরার করলে বিষয়গুলো হাসিল হবে ইনশাআল্লাহ।
অনুশীলনে অভ্যস্ত হতে তাকরারের পাশাপাশি হযরত মাওলানা মুফতী সাঈদ আহমাদ পালনপুরী রাহ.-এর ‘আসান সরফ’ এবং হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমের ‘এসো সরফ শিখি’ সামনে রাখতে পারেন। এ বিষয়ে আপনার উস্তাযে মুহতারামের কাছ থেকেও রাহনুমায়ী গ্রহণ করুন।