জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

মাসুদ মিয়াজী - ডুয়েট, গাজীপুর

৭০২৩. প্রশ্ন

আমরা ডুয়েটে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদেরকে তাবলীগে বের করার জন্য মেহনত করে থাকি। পরীক্ষার পর ক্লাস শুরু হতে বেশ কিছুদিন বিলম্ব হয়। এ সময়ে অনেক ছাত্র তাবলীগে বের হয়। আমরা তাদেরকে তাবলীগে বের করার আগে তাদের থেকে টাকা উসূল করে থাকি। যারা আমাদের সাথে তাবলীগে বের হয়, তাদের টাকা তাদের হাতে দিয়ে দিই। আর অনেক ছাত্র উসূল জমা দিলেও পরে কোনো কারণে তাবলীগে বের না হয়ে বাড়িতে বা অন্য কোথাও চলে যায়। তবে তাদের মধ্য থেকে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা ক্লাস শুরু হলে ভার্সিটিতে ফিরে আসে, বাকিরা ফিরে আসে না। তবে যারা টাকা জমা দিয়েছে, আমরা সকলের টাকা তাদেরকে ফোন করে বিকাশ বা নগদে তাদের কাছে পাঠিয়ে দেই।

হুজুরের কাছে আমার প্রশ্ন হল, এক্ষেত্রে বিকাশ বা নগদের খরচ কে বহন করবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা তাদের সাথে ফোনে যোগাযোগ করে তাদের টাকা সরাসরি নিয়ে যেতে অনুরোধ করবেন। কেউ যদি সরাসরি না এসে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাতে বলে, তবে সেভাবেই পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে বাড়তি কোনো চার্জ বা অর্থ প্রদান করতে হবে না।

* >معراج الدراية< ৭/১৬০: وأجرة رد الوديعة على مالكها، والأصل أن مؤنة الرد على من وقع له القبض؛ لأن الخراج بالضمان.

—ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৩; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ ৭৯৪, ৭৯৭; দুরারুল হুক্কাম ২/৩১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন