আবু তায়েফ - সিলেট
৭০১৮. প্রশ্ন
এক মহিলা আল্লাহর রাস্তায় এক জোড়া কানের দুল দান করার মান্নত করে। এখন যদি তিনি সেই কানের দুল সদকা না করে কানের দুলের বর্তমান বাজারদর সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে সেই মান্নত আদায় হবে কি না, শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ে সঠিক বিধান কী?
উত্তর
হাঁ, ওই কানের দুলের বর্তমান বাজারমূল্য সদকা করে দিলেও তার মান্নত আদায় হয়ে যাবে। মান্নত আদায়ের জন্য ওই দুলই সদকা করা জরুরি নয়। অবশ্য উত্তম হল, মান্নতকৃত বস্তুটিই সদকা করা।
* >الفتاوى من أقاويل المشايخ< ص ৬১৯: وروى محمد بن سلمة عن خلف... وأما إذا قال الرجل: لله علي أن أتصدق بهذا الثوب، فله أن يتصدق بقيمته. قال الفقيه: وبقول خلف بن أيوب نأخذ.
—আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ২৮৭; আলমুহীতুর রাযাবী ৪/৫৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; আলকাফী শরহুল ওয়াফী ২/২০৬; আলবাহরুর রায়েক ৪/২৯৬; আদ্দুররুল মুখতার ৩/৭৪১