জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

মুহাম্মাদ তানিম - ময়মনসিংহ

৭০১৭. প্রশ্ন

আমার দূর সম্পর্কের এক মামা প্রথমে একটি বিয়ে করেন। ওই স্ত্রীর ঘরে একটি মেয়ে সন্তান হয়। এর কিছুদিন পর ওই স্ত্রী মারা যায়। মামা এরপর আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর আগে একটি বিয়ে হয়েছিল। আগের স্বামী থেকে তার একটি ছেলে আছে। এখন মামার প্রথম স্ত্রীর মেয়ে ও দ্বিতীয় স্ত্রীর পূর্বের স্বামীর ঘরের ছেলে উভয়ে বড় হওয়ার পর তাদের বিবাহ হয়েছে।

জানার বিষয় হল, এই বিবাহ সহীহ হয়েছে কি না?

উত্তর

হাঁ, তাদের বিবাহ সহীহ হয়েছে। কেননা তাদের প্রত্যেকের পিতা-মাতা ভিন্ন। আর মেয়েটির বাবা ওই ছেলেটির মাকে বিবাহ করার দ্বারাও তারা একে অপরের মাহরাম সাব্যস্ত হয়নি। তাই তাদের মাঝে বিবাহ জায়েয আছে।

* >المبسوط< للسرخسي ৪/২১১: وكذلك لا بأس بأن يتزوج المرأة ويزوج ابنه أمها أو ابنتها، فإن محمد ابن الحنفية رضي الله تعالى عنه تزوج امرأة وزوج ابنتها من ابنه، وهذا لأن بنكاح الأم تحرم الأم هي على ابنه، فأما أمها وابنتها تحرم عليه لا على ابنه، فلهذا جاز لابنه أن يتزوج أمها أو ابنتها.

—মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৩৯৫৯; কিতাবুল আছল ১০/১৮৫; আলগায়া, সারুজী ১০/১৭৮; আসসিরাজুল ওয়াহ্হাজ ৯/২৯; আননাহরুল ফায়েক ২/১৮৭; আদ্দুররুল মুখতার ৩/৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন