জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

তাওহীদ - চাঁদপুর

৭০১২. প্রশ্ন

আমার কপালে বড় একটি ফোড়া হয়েছে। এখন এই অবস্থায় জমিনে কপাল রেখে সিজদা করা আমার পক্ষে সম্ভব না।

আমার জানার বিষয় হল, এখন আমার করণীয় কী? শুধু নাক রেখে সিজদা করলে হবে, নাকি ইশারায় সিজদা করব?

উত্তর

আপনার পক্ষে যেহেতু জমিনে কপাল লাগানো সম্ভব নয়, তাই আপনি জমিনে শুধু নাক রেখে সিজদা করবেন। এতে আপনার সিজদা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে নাক লাগিয়ে সিজদা না করে ইশারায় সিজদা করলে আপনার নামায সহীহ হবে না।

* كتاب >الأصل< ১/১৯১: قلت: أرأيت رجلا في جبهته جرح ولا يستطيع أن يسجد عليه، هل يجزيه أن يومئ إيماء؟ قال: لا، ولكن يسجد على أنفه.

—আলমাবসূত, সারাখসী ১/৩৫; খিযানাতুল আকমাল ১/৫৫; তাবয়ীনুল হাকায়েক ১/৩০৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/১২৫; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন