জুমাদার আখিরাহ ১৪৪৮ || নভেম্বর ২০২৬

গোলাম মাওলা - যশোর

৭০০৮. প্রশ্ন

কয়েকদিন যাবৎ আমার প্রচুর ঠান্ডা-জ্বর। ঠান্ডার তীব্রতায় গতকাল কয়েকবার নাক ঝাড়ার সময় নাক থেকে জমাট জমাট রক্ত বের হয়।

জানার বিষয় হল, এই রক্ত বের হওয়ার কারণে কি ওযু ভেঙে যায়?

উত্তর

নাকের ভেতর থেকে যদি শুধু জমাট রক্ত বের হয়; প্রবাহিত রক্ত বের না হয়, তবে এ কারণে ওযু ভাঙবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু ভাঙেনি।

* >خلاصة الفتاوى< ১/১৫: قال محمد رحمه الله: الرجل إذا انتثر، فخرج من أنفه علق قدر العدسة، لا ينقض الوضوء، وعن محمد رحمه الله: إن تقطر قطرة دم ينقض، بخلاف الكتلة.

—আযযাখীরাতুল বুরহানিয়া ১/২৯৩; আলজাওহারাতুন নায়্যিরা ১/৯; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন