রবিউল আখির-জুমাদাল উলা ১৪৪৮ || অক্টোবর ২০২৬

মুহাম্মাদ রাসেল - ওয়াশপুর, কেরানীগঞ্জ

৬৯৯৪. প্রশ্ন

সিজারে আমার ছেলের জন্ম হয়। ডাক্তারের বর্ণনা অনুযায়ী জন্মের সময় তার হালকা শ্বাস-প্রশ্বাস চালু ছিল। কিন্তু তেমন একটা নড়াচড়া বা আওয়াজ করতে দেখা যায়নি। এরপর চার-পাঁচ ঘণ্টা আইসিও-তে রাখার পর মারা যায়। এখন কি আমরা তার জানাযা নামায পড়ব?

উত্তর

প্রশ্নের বিবরণ অনুযায়ী জন্মের সময় নবজাতক শিশুটির শ্বাস-প্রশ্বাস চালু ছিল, তাই সে অনুযায়ী শিশুটি জীবিত অবস্থায়ই জন্মগ্রহণ করেছে। তাই অন্যান্য মায়্যেেতর মতোই তার জানাযা নামায পড়তে হবে।

—কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৫৯; কিতাবুল আছল ১/৩৪৬; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/১৯৭; মি‘রাজুদ দিরায়া ২/৪৮৩; ফাতহুল কাদীর ২/৯২; আদ্দুররুল মুখতার ২/২২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন