যিলহজ্ব ১৪৪৭ || জুন ২০২৬

যাকারিয়া - ত্রিশাল, ময়মনসিংহ

৬৯৩১. প্রশ্ন

আমরা তিন ভাই প্রতি বছর একসাথে কুরবানী দিই। আমরা তিনজনই সামর্থ্যবান। গত কয়েকদিন আগে আমরা একটি গরু কিনে আনি। গরুটি বেশ তেজি। একদিন গরুটি রশি ছিঁড়ে দৌড়ে গিয়ে মাথা দিয়ে দেয়ালে আঘাত করে। ফলে গরুটির একটি শিং গোড়া থেকে ভেঙে যায়।

হুজুরের কাছে জানতে চাই, এখন এই গরু দিয়ে আমাদের কুরবানী করা কি সহীহ হবে? না হলে এখন আমাদের কী করণীয়?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে গরুটির শিং গোড়া থেকে ভেঙে গেলেও এ কারণে যদি এর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, তাহলে তা দ্বারা কুরবানী সহীহ হবে। কিন্তু যদি এর ফলে গরুটির মস্তিষ্ক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তবে তা দ্বারা কুরবানী সহীহ হবে না।

বাদায়েউস সানায়ে ৪/২১৬; আলমুজতাবা, যাহেদী ৫/৪৭; জামিউর রুমূয ৩/৩৬২; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৭; রদ্দুল মুহতার ৬/৩২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন