যিলহজ্ব ১৪৪৭ || জুন ২০২৬

কামাল চৌধুরী - বরিশাল

৬৯২৯. প্রশ্ন

আমরা কুরবানীর সময় একজন কসাই আনি। তার সাথে আগেই চুক্তি করা থাকে যে, গরু প্রস্তুত করার বিনিময়ে সে এত টাকা পাবে। কিন্তু কাজ শেষ করার পর বাবা তাকে পূর্ণ টাকা দেওয়ার পাশাপাশি খাওয়ার জন্য কিছু গোশতও দেন।

প্রশ্ন হল, আমরা তো জানি, কসাইকে কুরবানীর গোশত দেওয়া যায় না। তো আমার বাবা যে তাকে টাকার পাশাপাশি গোশতও দিয়েছেন এতে কি কোনো সমস্যা হবে?

উত্তর

কসাইকে চুক্তিকৃত পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর হাদিয়া হিসেবে তাকে কুরবানীর গোশত দেওয়া জায়েয আছে। এতে সমস্যা নেই। তবে কসাইকে পারিশ্রমিকের অংশ হিসেবে কুরবানীর গোশত দেওয়া জায়েয নয়।

* >معراج الدراية في شرح الهداية< /৩৪ : قوله: (ولا يعطي أجرة الجزار من الأضحية) عند أهل العلم، ... أما لو أعطاه لفقره أو على سبيل الهدية، فلا بأس به.

খিযানাতুল আকমাল ৩/৫৩৫; আলমুহীতুল বুরহানী ৮/৪৭১; হাশিয়াতুশ শিলবী ৬/৪৮৬; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/১৭৮; আদ্দুররুল মুখতার ৬/৩২৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন