নাজমুল - ঢাকা
৬৯২৫. প্রশ্ন
আমি একদিন আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম। একপর্যায়ে তার কথা শুনে আমি তাকে বলি, তুমি তো এই কথাটি আমার মায়ের কথার মতো বললে, এভাবে তো আমার মা মাঝে মাঝে বলে।
জানার বিষয় হল, এতে কি আমার ওপর কাফ্ফারা আসবে? কাফ্ফারা যদি আসে, তাহলে তা কীভাবে আদায় করব? কাফ্ফারার টাকা কত? তা কি এতীমখানায় দিলে আদায় হবে?
উত্তর
প্রশ্নোক্ত কথায় দূষণীয় কিছুই নেই। এটি স্বাভাবিক কথাবার্তা। এর কারণে কাফ্ফারা বা কোনো কিছু আসবে না। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনারা স্বাভাবিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য সম্পর্ক চালিয়ে যেতে পারবেন।
–বাদায়েউস সানায়ে ৩/৩৬৩, ৩৬৯; তাবয়ীনুল হাকায়েক ৩/১৯৭; আলজাওহারাতুন নায়্যিরা ২/৮১; আলবাহরুর রায়েক ৪/৯৪