যিলহজ্ব ১৪৪৭ || জুন ২০২৬

আহনাফ - মিরপুর, ঢাকা

৬৯২১. প্রশ্ন

আমি তামাত্তু হজ্বের ইহরাম বেঁধে মক্কায় এসেছি এবং উমরা করে হালাল হয়েছি। হজ্বের এখনও বেশ কয়েকদিন বাকি আছে। এ সময়ের মধ্যে ইচ্ছা করলে আরও উমরা করা সম্ভব। তাই আমার ইচ্ছা, আরও এক-দুটি উমরা করব।

জানতে চাই, তা কি করা যাবে? একজন বলেছেন, তামাত্তু হজ্ব আদায়কারীর জন্য উমরা থেকে হালাল হওয়ার পর হজ্ব শেষ হওয়া পর্যন্ত আর উমরা করার সুযোগ নেই। এ সময়টাতে শুধু নফল তাওয়াফ করা যাবে। তার কথাটি কি সঠিক? অনুগ্রহ করে দ্রুত জানাবেন।

উত্তর

না, ওই কথাটি ঠিক নয়। তামাত্তুকারীর জন্য উমরার ইহরাম থেকে হালাল হওয়ার পর হজ্বের ইহরামের পূর্বে আরও উমরা করা জায়েয আছে। এতে অসুবিধা নেই। তাই আপনি চাইলে হজ্বের আগের সময়গুলোতে মসজিদে আয়েশা বা হিলের অন্য কোনো স্থান থেকে ইহরাম করে আরও নফল উমরা করতে পারবেন। তবে অতিরিক্ত নফল উমরা করার তুলনায় বেশি বেশি তাওয়াফ করাই উত্তম।

* >منحة الخالق< /৩৬৮: والظاهر أن المتمتع بعد فراغه من العمرة لا يكون ممتنعا من إتيان العمرة؛ فإنه زيادة عبادة.

আলমাবসূত, সারাখসী ৪/১৭৮; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ২৭১; গুনইয়াতুন নাসিক, পৃ. ২০০, ২১৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন