শেখ ইমরান - বারাবন, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত
৬৯২০. প্রশ্ন
আমি একটি স্থানে যাওয়ার সময় প্রায় ৬০ কি. মি. (হেঁটে, বাসে এবং ট্রেনে) এবং সেখান থেকে ফেরার সময় প্রায় ৮০ কি. মি. (পরপর তিনটি বাস চেঞ্জ করে এবং হেঁটে) অতিক্রম করি, তাহলে নামায কি কসর করতে হবে?
উত্তর
শরয়ী সফরের দূরত্ব ৪৮ মাইল (৭৮ কি. মি. প্রায়)। অতএব ওই জায়গায় আপনি ৬০ কিলোমিটারের রাস্তায় গমন করলে, তখন আপনি সেখানে মুকীমই থাকবেন; মুসাফির গণ্য হবেন না। কিন্তু ফেরার সময় ৮০ কি. মি.-এর পথে আসলে, তখন আপনি সেখান থেকে রওয়ানা হওয়ার পর ফেরার পথে রাস্তায় মুসাফির গণ্য হবেন। আর কখনও যদি আপনি সেই জায়গায় যাওয়ার সময়ও ৮০ কি. মি.-এর রাস্তায় গমন করেন, তাহলে তখন আপনি যাওয়ার পথে মুসাফির থাকবেন এবং সেই জায়গা আপনার আবাসস্থল না হলে এবং সেখানে ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত না থাকলে, সেখানে পৌঁছার পরও আপনি মুসাফির থাকবেন।
* >المحيط البرهاني< ২/৩৮৫ : وفي نوادر ابن سماعة: في مصر له طريقان: أحدهما مسيرة يوم، والآخر مسيرة ثلاثة أيام ولياليها، إن أخذ في الطريق الذي هو مسيرة يوم، لا يقصر الصلاة، وإن أخذ في الطريق الذى هو مسيرة ثلاثة أيام ولياليها، قصر الصلاة.
–ফাতাওয়া খানিয়া ১/১৬৫; আলমুজতাবা, যাহেদী ১/৩৯৪; আলকিফায়া ২/৫; মাজমাউল আনহুর ১/২৩৯; আদ্দুররুল মুখতার ২/১২৩