শাওয়াল ১৪৪৭ || এপ্রিল ২০২৬

সালাহ উদ্দীন - যশোর

৬৯০৩. প্রশ্ন

এক মহিলার স্বামী মারা গেছে। তার ১২ বছর বয়সি একটি ছেলে আছে। এ ছাড়া তার কোনো মাহরাম নেই। তিনি কি তার ওই ছেলের সাথে সফরসম দূরত্বে যেতে পারবেন?

উত্তর

১২ বছর বয়সি ছেলে বালেগ না হলেও সাধারণত বালেগ ছেলের মতো বুঝমান ও সচেতন হয়ে যায়। প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ছেলেটি যদি এ ধরনের বুঝমান হয়ে গিয়ে থাকে, তাহলে সে বালেগ না হলেও ওই মহিলার জন্য তার সাথে সফর করা জায়েয হবে।

* >خلاصة الفتاوى< ২/৫৩ : ولا يكون الغلام الذي لم يحتلم محرما للمرأة في السفر، إلا أن يكون مراهقا، وحده ثلاث عشرة أو اثنتا عشرة سنة في ظاهر المذهب.

আলজাওহারাতুন নায়্যিরা ১/১৯৩; হাশিয়াতুশ শিলবী ৩/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন