শাওয়াল ১৪৪৭ || এপ্রিল ২০২৬

ইমরান হাসান - চাঁদপুর

৬৯০১. প্রশ্ন

গত বছর আমার বড় ভাই ইন্তেকাল করেন। তার তিন বছর বয়সি একটি ছেলে আছে। মৃত্যুর আগে ভাইয়া আমাকে তার ছেলের সার্বিক দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমিই তাকে লালনপালন করছি। তার সম্পদের দেখাশোনাও আমিই করে থাকি। ইদানীং আমি একটি ব্যবসা শুরু করতে চাচ্ছি। সে উপলক্ষ্যে আমার বেশ কিছু টাকা প্রয়োজন। এমতাবস্থায় আমি কি আমার ওই ভাতিজার টাকা থেকে ঋণ নিতে পারব? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

না, শিশুটির সম্পদ থেকে আপনার ঋণ নেওয়া বৈধ হবে না। তার সমুদয় সম্পদ আপনার নিকট আমানত। এ টাকা কেবল সরাসরি তার প্রয়োজনেই ব্যবহার করতে হবে। আপনি তার অভিভাবক হলেও এবং পরবর্তীতে পরিশোধের নিয়তেও তার টাকা আপনার নিজের প্রয়োজনে ব্যবহার করা জায়েয হবে না।

* >المبسوط< للسرخسي ১৪/৩৭: وعن صلة بن زفر قال: جاء رجل إلى ابن مسعود رضي الله عنه على فرس بلقاء، فقال: إنه أوصي إلي في يتيم، فقال عبد الله رضي الله عنه: لا تشتر من ماله شيئا، ولا تستقرض منه شيئا، وبه نأخذ، فنقول: ليس للوصي أن يستقرض من مال اليتيم؛ لأنه لا يقرض غيره، فكيف يستقرضه لنفسه؟

কিতাবুল আছল ৩/২৪; আলবাহরুর রায়েক ৭/২৪; ফাতাওয়া হিন্দিয়া ৬/১৪৭; রদ্দুল মুহতার ৬/৭১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন