কবীর আহমাদ - মুন্সিগঞ্জ সদর
৬৮৯৭. প্রশ্ন
জনাব, আমার এক মহিলা আত্মীয়; তার স্বামী মারা গেছে এবং তার একটি মেয়ে সন্তান রয়েছে। পরবর্তীতে তার এক জায়গায় বিয়ে হয়, যেই পুরুষের সাথে বিয়ে হয়েছে, তার আগের স্ত্রীর ঘরের একটি মেয়ে রয়েছে।
এখন আমার জানার বিষয় হল, আমার আত্মীয় মহিলার মেয়েকে এবং তার পরবর্তী স্বামীর আগের ঘরের মেয়েকে একজন একসাথে স্ত্রী হিসেবে রাখতে পারবে কি না?
দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
উত্তর
হাঁ, ওই মহিলার পূর্বের স্বামীর ঔরসজাত মেয়ে এবং তার বর্তমান স্বামীর পূর্বের স্ত্রীর ঘরের মেয়ে– এ দুজনকে বিবাহ করে এক সাথে স্ত্রী হিসেবে রাখা ওই ব্যক্তির জন্য বৈধ হবে। এতে অসুবিধা নেই। কেননা ওই দুই মেয়ের পিতা-মাতা কেউই এক নয়। তারা একে অপরের জন্য বৈমাত্রেয় বা বৈপিত্রেয় বোনও নয়। তাই তাদের উভয়কে একসাথে স্ত্রী হিসেবে রাখতে শরীয়তের দৃষ্টিতে বাধা নেই।
–আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯৮; আদ্দুররুল মুখতার ৩/৩৯