মোহাম্মাদ ইলিয়াস হোসাইন - গুরুদাসপুর, নাটোর
৬৮৭৭. প্রশ্ন
আমাদের গ্রামের মসজিদটি ওয়াকফকৃত জমিতে নির্মিত হয়েছে, তার উত্তর দেওয়ালের সাথে লাগোয়া ওযুখানা ও গোসলখানা এবং টয়লেট মসজিদের ওয়াকফকৃত জায়গাতেই তৈরি। কিন্ত এটা মসজিদের অংশ নয়।
এখন প্রশ্ন হল, এই ওযুখানা ও টয়লেটের ছাদে ইমাম সাহেবের জন্য ফ্যামিলি কোয়ার্টার তৈরি করা যাবে কি?
উত্তর
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের ওযুখানা, টয়লেটের অংশের ছাদে ইমামের জন্য ফ্যামিলি কোয়ার্টার তৈরি করা যাবে। এতে অসুবিধা নেই।
* >المحيط البرهاني< ৯/১২৭ : في الحاوي وفي المنتقى: إذا بنى الرجل مسجدا، وبنى فوقه غرفة، وهو في يده، فله ذلك، وإن كان حين بناه خلى بينه وبين الناس، ثم جاء بعد ذلك يبنى، لا يترك.
–খিযানাতুল আকমাল ৪/৪৬৫; মিরাজুদ দিরায়া ৫/৫৫৩; ফাতহুল কাদীর ৫/৪৪৫; আলবাহরুর রায়েক ৫/২৫১; আদ্দুররুল মুখতার ৪/৩৫৮