মুসআব উমায়ের - বেলাব, ঘোড়াশাল
৬৮৭৪. প্রশ্ন
আমার ওপর এ বছর যাকাত ফরয হয়েছে। আমার ইচ্ছা হল, এ বছর যাকাত আদায় না করে ব্যবসায় খাটিয়ে রাখব। আর সামনের বছর এ বছরের যাকাতসহ আদায় করে দিব।
আমার জানার বিষয় হল, এ বছরের যাকাত সামনের বছর পর্যন্ত বিলম্ব করা যাবে কি না?
উত্তর
না, আপনার জন্য এমনটি করা ঠিক হবে না। যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর বিলম্ব না করে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে যাকাত আদায় করে দেওয়াই শরীয়তের বিধান। যাকাত আদায়ে কিছু যুক্তিসংগত সময় বিলম্বের অবকাশ থাকলেও দীর্ঘদিন পর্যন্ত অযথা বিলম্ব করা গুনাহ। তাই আরেকটি যাকাতবর্ষ এসে যাওয়া পর্যন্ত বিলম্ব করা ঠিক হবে না।
* >شرح مختصر الكرخي< للقدوري ২/৬৩৭ : قال أبو الحسن: إنها تجب على الفور، وعن أبي يوسف ما يدل عليه، وهو قول الشافعي. وذكر الحاكم في المنتقى: إذا كان له مائتا درهم، فحال عليها حولان، فلم يزكها، فقد أساء وأثم، ولم يحل له ما صنع، وعليه زكاة حول واحد. وقال محمد: من لم يؤد الزكاة، لم تقبل شهادته، وروي عنه: أن التأخير لا يجوز.
–আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ১২৪; আলমুহীতুর রাযাবী ১/৪৮৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩১৪; ফাতহুল কাদীর ২/১১৪; রদ্দুল মুহতার ২/২৭২