রাশেদুল ইসলাম - ফরিদপুর
৬৮৭২. প্রশ্ন
রমযানে রোযা অবস্থায় ওযু বা কুলি করার পর মুখের ভেতর পানির ভেজা ভাব থেকে যায়। এজন্য আমি বারবার থুথু ফেলি। অনেক সময় থুথু ফেলার পরও মুখে পানির আর্দ্রতা থেকে যায়। এমতাবস্থায় আমার করণীয় কী? পানির এই ভেজা ভাব গলায় গেলে কি আমার রোযা ভেঙে যাবে?
উত্তর
কুলি করে পানি ফেলে দেওয়ার পর মুখে পানির যে সামান্য ভেজা ভাব থাকে, সেজন্য রোযার কোনো ক্ষতি হয় না। তা দূর করার জন্য বারবার থুথু ফেলা অনর্থক কাজ। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।
* >الفتاوى البزازية< ১/১০০: وكذا إذا بقي بعد المضمضة ماء، فابتلعه بالبزاق، لم يفطر، لتعذر الاحتراز.
–আলহাবিল কুদসী ১/৩১৩; বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতহুল কাদীর ২/২৫৮; গুনইয়াতু যাবিল আহকাম ১/২০২; মারাকিল ফালাহ, পৃ. ৩৬১