সোয়াদ খান - ঢাকা

Question

হুজুর, আমি মীযান জামাতে পড়ি। মীযানুস সরফ কিতাবটি কীভাবে পড়লে ভালো হয়, একটু বিস্তারিত জানাবেন।

Answer

আশা করি, আপনার প্রশ্নের উত্তর ‘তালিবানে ইলম : পথ ও পাথেয়’ কিতাবে পেয়ে যাবেন।

আপনার কয়েকটি করণীয় রয়েছে :

মীযানুস সরফ-এর আলোচনাগুলো ভালোভাবে বোঝা ও আত্মস্থ করার চেষ্টা করবেন।

এরপর প্রচুর পরিমাণে অনুশীলন করবেন। যেন কোনো শব্দ দেখামাত্রই বলতে পারেন, এটি ইসম, ফেয়েল, না হরফ। কোনো সীগা সামনে আসা মাত্রই যেন চিনতে পারেন, এটি কোন্ সীগা একবচন, দ্বিবচন না বহুবচন। মুযাক্কার না মুআন্নাছ। সীগাটি কোন্ বহছ এবং কোন্ বাব থেকে এসেছে।

উস্তাযের দরস মনযোগ দিয়ে শুনলে এবং গুরুত্বের সঙ্গে তাকরার করলে বিষয়গুলো হাসিল হবে ইনশাআল্লাহ।

অনুশীলনে অভ্যস্ত হতে তাকরারের পাশাপাশি হযরত মাওলানা মুফতী সাঈদ আহমাদ পালনপুরী রাহ.-এর ‘আসান সরফ’ এবং হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমের ‘এসো সরফ শিখি’ সামনে রাখতে পারেন। এ বিষয়ে আপনার উস্তাযে মুহতারামের কাছ থেকেও রাহনুমায়ী গ্রহণ করুন।

Sharable Link

ইমেইল থেকে প্রাপ্ত - ঢাকা

Question

হেদায়াতুন নাহু জামাতের একজন তালিবে ইলমের ন্যূনতম কেমন যোগ্যতা হওয়া চাই?

Answer

হেদায়াতুন নাহু জামাতের একজন তালিবে ইলমের ন্যূনতম যে যোগ্যতা হওয়া উচিত তা হল, যে কোনো আরবী কিতাব থেকে ইবারত সহীহভাবে পড়তে পারা, তারকীব বোঝা, ইবারতের শাব্দিক তরজমা করতে পারা। এর জন্য উস্তাযের দরস মনযোগ দিয়ে শোনা, নিয়মিত তাকরার এবং প্রচুর অনুশীলনের বিকল্প নেই।

Sharable Link

ইমেইল থেকে প্রাপ্ত - ঢাকা

Question

আমি দাওরায়ে হাদীসের একজন ছাত্র। আমি লাইব্রেরি সাইন্সের বিষয়ে কোর্স করতে চাচ্ছি। কিন্তু এ বিষয়ের কোনো প্রতিষ্ঠানের খোঁজ পাচ্ছি না। তাই আপনার নির্দেশনা চাচ্ছি।

Answer

আপনি সরাসরি সাক্ষাতে কথা বলুন। তবে আসার আগে অবশ্যই চিঠির মাধ্যমে যোগাযোগ করে সময় নির্ধারণ করে আসবেন।

Sharable Link