Rabiul Akhir-Jumadal Ula 1448 || October 2026

নাম প্রকাশে অনিচ্ছুক - সিলেট

৭০০৫. Question

এক ছাত্র ভর্তি ফি দেওয়া ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি না জানায় সে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। তাই তার ফি দিতে চাচ্ছে।

জানার বিষয় হল, ভর্তি ফি জমা দেওয়ার ক্ষেত্রে ভর্তি ফি-র টাকা বলে দেওয়া কি জরুরি, না সাধারণ দান হিসেবে দিলেও আদায় হয়ে যাবে?

Answer

ওই টাকা উক্ত প্রতিষ্ঠানের সাধারণ ফান্ডে রশিদ করে পৌঁছে দিলেও আর্থিকভাবে দায়মুক্ত হয়ে যাবে। তবে তার এ কাজটি মারাত্মক অন্যায় হয়েছে। তাই ওই টাকা উক্ত প্রতিষ্ঠানে পরিশোধ করে দেওয়ার সাথে সাথে তওবা-ইস্তেগফারও করতে হবে।

* >بدائع الصنائع< ৬/১৪২: الأصل أن المالك يصير مستردا للمغصوب بإثبات يده عليه؛ لأنه صار مغصوبا بتفويت يده عنه، فإذا أثبت يده عليه، فقد أعاده إلى يده فزالت يد الغاصب ضرورة، ... سواء علم المالك أنه ملكه أو لم يعلم؛ لأن إثبات اليد على العين أمر حسي لا يختلف بالعلم أو الجهل.

—আলমাবসূত, সারাখসী ১১/৯৯-১০০; জামিউল ফুসূলাইন ২/৫১-৫২; ফাতাওয়া বায্যাযিয়া ৬/১৭১

Read more Question/Answer of this issue