শামছুল হুদা - সুনামগঞ্জ
৭০০১. Question
প্রাতিষ্ঠানিক কারণে স্ত্রীকে দুধ বোন বলে মিথ্যা পরিচয় দিয়েছি। এজন্য বৈবাহিক কোনো ক্ষতি হবে?
Answer
না, এ কারণে আপনাদের স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়নি। তবে মিথ্যা বলার কারণে বড় গোনাহ হয়েছে। তাই আল্লাহ তাআলার নিকট এ থেকে তওবা-ইস্তিগফার করতে হবে।
* >فتح القدير< ৪/২৫৩: فقد صرحوا بأن قوله لزوجته يا أخية مكروه. وفي حديث رواه أبو داود عن أبي تميمة أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا يقول لامرأته: يا أخية، فكره ذلك ونهى عنه. ... لكن الحديث المذكور أفاد كونه ليس ظهارا، حيث لم يبين فيه حكما سوى الكراهة والنهي عنه.
—খিযানাতুল আকমাল ১/৫৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০