Rabiul Akhir-Jumadal Ula 1448 || October 2026

মিনহাজুল ইসলাম - চাঁদপুর

৭০০০. Question

আমি একজন ছাত্র। পড়াশোনা করি। আমার বিয়ের জন্য বাবা-মা একজন মেয়ে দেখছেন। মেয়ের পরিবারও রাজি, আমার পরিবারও রাজি। কিন্তু আমি বলে দিয়েছি যে, আমি পড়া শেষ করে বিয়ে করব। উভয় পরিবার এ ব্যাপারে সম্মত হয়েছে। বাবা-মা বলেছেন, পড়া শেষ হলে এই মেয়ের সাথেই বিয়ে দেবেন।

আমার জানার বিষয় হল, পড়া শেষ করার আগ পর্যন্ত তার সাথে দেখা করা বা কথা বলা কতটুকু শরীয়ত-সম্মত হবে?

Answer

বিবাহ সম্পন্ন হওয়ার আগে ওই মেয়ের সাথে দেখাসাক্ষাৎ করা কিংবা শরীয়ত-সম্মত প্রয়োজন ছাড়া তার সাথে ফোনে কথা বলা আপনার জন্য জায়েয হবে না। আপনাদের মাঝে বিবাহের কথাবার্তা চূড়ান্ত হলেও যেহেতু এখনও বিবাহ হয়নি, তাই আপনার জন্য এখনও সে বেগানা নারী। অতএব বেগানা নারীর মতোই বিয়ের আগ পর্যন্ত তার সাথে পূর্ণ পর্দার বিধান পালন করা, ফোনে কথাবার্তা বলা থেকে বিরত থাকা জরুরি।

—আহকামুল কুরআন, জাস্সাস ৩/৩১৯; উমদাতুল কারী ৭/২৭৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ২৬৯; গুনইয়াতু যাবিল আহকাম ১/৩১৪; আদ্দুররুল মুখতার ৬/৩৬৯

Read more Question/Answer of this issue