Rabiul Akhir-Jumadal Ula 1448 || October 2026

জেসমিন আকতার - ধামরাই, ঢাকা

৬৯৯৯. Question

আমার এক আত্মীয়ের দুই তলা বাড়ি আছে। ওপর তলা বসবাসের জন্য আর নিচ তলায় ভাড়া দিয়ে সাত হাজার টাকা মাসিক আয় হয়। তার কোনো পুত্র সন্তান নেই খরচ দেওয়ার মতো। তিন মেয়ের মধ্যে দুইজন বিবাহিতা। ঋণ আছে দশ লক্ষ টাকার মতো। ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র, সোফা, ফ্রিজ আছে। আগে বেসরকারি চাকরি করতেন। এখন তিনি নিজে অসুস্থ। ডায়াবেটিস, হার্টের রোগ, আলসার— এগুলোতে আক্রান্ত। তার স্ত্রীও অসুস্থ। একজন অবিবাহিত মেয়ে আছে। সে পড়াশোনা করে। বাসা ভাড়ার সাত হাজার টাকা ছাড়া আর কোনো আয় নেই। অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন। এমতাবস্থায় তিনি কি যাকাত নিতে পারবেন?

Answer

প্রশ্নে লোকটির আর্থিক অবস্থার যে বিবরণ দেওয়া হয়েছে, সে অনুযায়ী যেহেতু তার প্রয়োজনীয় উক্ত সম্পদ ব্যতীত অতিরিক্ত আর সম্পদ নেই, উপরন্তু তিনি বেশ টাকার ঋণীও, তাই তিনি যাকাত গ্রহণ করতে পারবেন।

—শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৩৯০; শরহুল জামিইস সগীর, বাযদাবী ১/৩৬২; আলমাবসূত, সারাখসী ৩/১০২; খুলাসাতুদ দালায়িল ১/৫৫৬; ফাতহুল কাদীর ২/২০২; রদ্দুল মুহতার ২/৩৩৯

Read more Question/Answer of this issue