মামুন - ঢাকা
৬৯৯৮. Question
আমার এক ভাই ছোটবেলা থেকেই পাগল। আমার বাবা অনেক সম্পদশালী। হঠাৎ আমার বাবা মারা যান। মিরাস বণ্টনের পর আমার ওই ভাইও প্রচুর সম্পদের মালিক হন।
জানার বিষয় হল, তার এ সম্পদের ওপর কি যাকাত আসবে?
Answer
পাগলের ওপর যাকাত ফরয নয়। তাই আপনার ওই ভাই নেসাবের মালিক হলেও তার সম্পদের যাকাত দিতে হবে না। হাঁ, সুস্থ হওয়ার পর থেকে যাকাতের হিসাব শুরু হবে।
—কিতাবুল আছল ২/৬৮; আলমাবসূত, সারাখসী ২/১৬২; বাদায়েউস সানায়ে ২/৮২; মাজমাউল আনহুর ১/২৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২