Rabiul Akhir-Jumadal Ula 1448 || October 2026

সালাউদ্দিন কাদের চৌধুরী - এলিফ্যান্ট রোড, ঢাকা

৬৯৯৬. Question

আমার নানু সিলেটে থাকেন। কয়েকদিন আগে তিনি ঢাকায় আমাদের বাসায় বেড়াতে আসেন। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ঢাকায় আসার পরে তার অসুস্থতা বেড়ে গেলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন।

আমরা তাকে ঢাকায় দাফন করতে চাচ্ছি। কারণ নানুর অধিকাংশ আত্মীয়স্বজন ঢাকায় থাকেন। তারা নিয়মিত তার কবর যিয়ারত করতে পারবেন। কবরের দেখাশোনা করতে পারবেন। কেউ কেউ সিলেটে নানুর নিজ বাড়িতে দাফন করার কথা বলছেন। কিন্তু সেখানে নিয়মিত তার কবরের দেখাশোনা করার মতো কেউ নেই। এখন জানতে চাচ্ছি, নানুকে কোথায় দাফন করলে ভালো হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে সার্বিক বিবেচনায় আপনার নানুকে সিলেট অপেক্ষা ঢাকায় দাফন করাই উত্তম হবে। গোসল, কাফন-দাফনের কাজ সহজে আঞ্জাম দেওয়া গেলে বিনা জরুরতে মায়্যতেকে দূরে না নিয়ে যাওয়াই উত্তম। উপরন্তু যেহেতু আপনার নানুর বেশিরভাগ আত্মীয়স্বজন ঢাকাতেই থাকেন, তাকে এখানে দাফন করা হলে সকলের জন্য কবর যিয়ারতও সহজ হবে, তাই সিলেট না নিয়ে তাকে ঢাকায় দাফন করাই উচিত হবে।

* >الفتاوى الخانية< ১/১৯৫: ويستحب في القتيل والميت دفنه في المكان الذي مات في مقابر أولئك القوم، وإن نقل قبل الدفن إلى قدر ميل أو ميلين فلا بأس به، كذا لو مات في غير بلده، يستحب تركه.

—জামে তিরমিযী, বর্ণনা ২/২৫৮; আততাজনীস ওয়াল মাযীদ ২/২৮৩; আননাহরুল ফায়েক ১/৪০৩; মিরকাতুল মাফাতীহ ৪/১৬১; মারাকিল ফালাহ, পৃ. ৩৩০; আদ্দুররুল মুখতার ২/২৩৯

Read more Question/Answer of this issue