মানিক চৌধুরি - চুয়াডাঙ্গা
৬৯৯৫. Question
কিছুদিন আগে একটি জানাযার নামাযে উপস্থিত হতে কিছুটা বিলম্ব হয়ে যায়। উপস্থিত হতে হতে ইমামের দ্বিতীয় তাকবীর বলা শেষ হয়ে যায়। তখন কী করব বুঝতে না পেরে তৎক্ষণাৎ তাকবীর বলে নামাযে শরীক হয়ে যাই। এরপর ইমাম যখন সালাম ফেরান, আমিও তার সাথে সালাম ফিরিয়ে নামায শেষ করে ফেলি।
জানার বিষয় হল, আমার জানাযার নামাযটি কি শুদ্ধ হয়েছে? আর এক্ষেত্রে সঠিক তরীকা কী?
Answer
জানাযা নামাযের চার তাকবীরই ফরয। এর কোনো একটি তাকবীর না বললেও জানাযা নামায সহীহ হয় না।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার করণীয় ছিল, ইমামের সালামের সাথে সালাম না ফিরিয়ে খাটিয়া মাটি থেকে ওঠানোর আগেই নিজে নিজে ছুটে যাওয়া তাকবীরগুলো বলে সালাম ফেরানো। এমনটি করলে আপনার জানাযা নামায আদায় হয়ে যেত। কিন্তু আপনি যেহেতু ছুটে যাওয়া তাকবীরগুলো না বলে ইমামের সাথেই সালাম ফিরিয়ে দিয়েছেন, তাই আপনার ওই জানাযা নামায সহীহ হয়নি।
—কিতাবুল আছল ১/৩৫১; আলমুহীতুর রাযাবী ১/৪৫৭; আলমুজতাবা, যাহেদী ২/১০০; আলগায়া, সারূজী ৫/৬০২; শরহুল মুনইয়া, পৃ. ৫৮৭; রদ্দুল মুহতার ২/২১৭