আবদুল আহাদ - হোমনা, কুমিল্লা
৬৯৭৩. Question
আমাদের এলাকার ওয়াকফকৃত কবরস্থান ফান্ডে কয়েক লক্ষ টাকা আছে। অপরদিকে এলাকার মসজিদের ফান্ড টাকা-শূন্য। মসজিদের এখন কিছু টাকার দরকার। তাই মসজিদ কমিটি কবরস্থানের ফান্ড থেকে কিছু টাকা মসজিদ ফান্ডে নিয়ে আসতে চাচ্ছে।
জানার বিষয় হল, কবরস্থানের টাকা কোনোভাবে মসজিদ ফান্ডে আনা যাবে কি না?
Answer
না, কবরস্থান ফান্ডের টাকা মসজিদ ফান্ডে আনা এবং তা মসজিদের কাজে ব্যবহার করা জায়েয হবে না। মসজিদের জরুরি খরচাদি মুসল্লীগণ সম্মিলিত অনুদান ও প্রচেষ্টার মাধ্যমে আঞ্জাম দেবেন। আর কবরস্থানের টাকা বিদ্যমান কবরস্থান উন্নয়ন এবং প্রয়োজনে তা সম্প্রসারণ বা (যদি এখানে বাড়ানোর জায়গা না থাকে) ভিন্ন জায়গায় আরও কিছু কবরের জায়গা খরিদ করা— এ ধরনের কাজে লাগাতে হবে।
বর্তমানে অনেক এলাকাতেই কবরের জায়গার অভাব পরিলক্ষিত হয়। মানুষের আবাদির তুলনায় কবরস্থানের জায়গা নিতান্তই কম। তাই কবরস্থানের ওয়াকফিয়া সম্পদ অন্য খাতে ব্যয় করা যাবে না।
* >المحيط البرهاني< ৯/১৫১: سئل شمس الأئمة الحلواني رحمه الله تعالى عن مسجد أو حوض خرب، ولا يحتاج إليه لتفرق الناس، هل للقاضي أن يصرف أوقافه إلى مسجد آخر، أو حوض آخر؟ قال: نعم، ولو لم يتفرق الناس، ولكن استغنى الحوض عن العمارة، وهناك مسجد محتاج إلى العمارة، أو على العكس، هل يجوز للقاضي صرف وقف ما استغنى عن العمارة إلى عمارة ما هو محتاج إلى العمارة؟ قال: لا.
—আহকামুল আওকাফ, খাস্সাফ, পৃ. ১৯৯; আলহাবিল কুদসী ১/৫৪৯; আলবাহরুর রায়েক ৫/২৫১; গমযু উয়ূনিল বাসায়ের ১/৪২৬; রদ্দুল মুহতার ৪/৩৫৮, ৩৬০