জাহিদ - ঢাকা
৬৯৬৩. Question
একদিন আমার মসজিদে যেতে একটু বিলম্ব হয়ে যায়, ফলে আমি জামাত ধরার জন্য দ্রুত মসজিদে ছুটে যাই। মসজিদে গিয়ে দেখি, ভুলে টুপি আনা হয়নি। এদিকে জামাতও শেষ হয়ে যাচ্ছিল, তাই টুপি ছাড়াই জামাতে শরীক হয়ে যাই।
জানার বিষয় হল, এভাবে টুপি ছাড়া নামায পড়ায় আমার নামাযে কোনো সমস্যা হয়েছে কি না?
Answer
আপনার নামায আদায় হয়ে গেছে। তবে মাথা ঢেকে নামায পড়া মুস্তাহাব। নামাযে বিনা ওজরে মাথা খোলা রাখা অনুত্তম।
—ফাতাওয়া সুগদী, পৃ. ৪৬; আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ৬৩; আততাজনীস ওয়াল মাযীদ ১/৫২৯; হালবাতুল মুজাল্লী ২/২৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১০২