Safar 1448 || August 2026

হুমায়রা কবীর ফিদা - ওয়ারী, ঢাকা

৬৯৪৯. Question

নানির ভাই কি মাহরামের অন্তর্ভুক্ত? তার সাথে কি পর্দা করা জরুরি?

Answer

হাঁ, নানির (আপন, বৈপিত্রেয় ও বৈমাত্রেয়) সকল ভাই মাহরামের অন্তর্ভুক্ত।

কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন–

وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ.

(আর তোমাদের জন্য হারাম করা হয়েছে) ভাইয়ের মেয়েদেরকে এবং বোনের মেয়েদেরকে। –সূরা নিসা (০৪) : ২৩

এ আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু বকর জাস্সাস রাহ. বলেন–

قد عقل من قوله تعالى >وبنات الأخ وبنات الأخت< من سفل منهن.

উক্ত আয়াতে ভাইবোনের মেয়েদের অধস্তন মেয়েরাও অন্তর্ভুক্ত রয়েছে। (আহকামুল কুরআন, জাস্সাস ২/১২৩)

সুতরাং নানির ভাইয়ের জন্য তার বোনের মেয়ে, মেয়ের মেয়ে– এভাবে অধস্তন সকল মেয়ে মাহরাম।

–কিতাবুল আছল ৪/৩৫৮; আলহাবীল কুদসী ১/৩৬৯; ফাতাওয়া খানিয়া ১/৩৬০; আলজাওহারাতুন নায়্যিরা ২/৩; ফাতহুল কাদীর ৩/১১৮; মাজমাউল আনহুর ১/৪৭৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩

Read more Question/Answer of this issue