Safar 1448 || August 2026

জুনায়েদ সাইফুল্লাহ - টঙ্গী, গাজীপুর

৬৯৪৫. Question

এক ব্যক্তির ক্ষতস্থানে ডাক্তার একটা ব্যান্ডেজ করে দেয়। অতঃপর এই ব্যান্ডেজের ওপর পৃথক আরেকটা পট্টি লাগিয়ে দেয়। কিছুদিন পরের ঘটনা। একদিন সে ওযু করে এবং পট্টির ওপর মাসেহ করে। অতঃপর ওযু থাকা অবস্থায় ওই পট্টিটা সে খুলে ফেলে।

প্রশ্ন হল, তার তো ওযু আছে। কিন্তু ওযুতে সে যেই পট্টির ওপর মাসেহ করেছে, তা খুলে ফেলেছে। এমতাবস্থায় কি তার পূর্বের মাসেহ বহাল থাকবে, নাকি নিচের ব্যান্ডেজের ওপর নতুন করে মাসেহ করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ওপরের পট্টিটির ওপর মাসেহ করার পর সেটি খুলে ফেললেও এর দ্বারা মাসেহ ভঙ্গ হয়ে যায়নি এবং ওযুর কোনো ক্ষতি হয়নি। তাই এক্ষেত্রে নিচের ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করা জরুরি নয়। অবশ্য সম্ভব হলে ওই ব্যান্ডেজের ওপর কিংবা নতুন পট্টি লাগালে এর ওপর পুনরায় মাসেহ করে নেওয়া উত্তম।

–আলমুজতাবা, যাহেদী ১/১১৯; মি‘রাজুদ দিরায়া ১/৩৫৮; আলবাহরুর রায়েক ১/১৮৭; আননাহরুল ফায়েক ১/১২৭; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১৪২; আদ্দুররুল মুখতার ১/২৮০

Read more Question/Answer of this issue