Zilhajj 1447 || June 2026

জামশেদ - পঞ্চগড়

৬৯৩০. Question

আমাদের পালিত একটা গরু আছে। গত বছর গরুটার কানে পোকা ধরে। তখন বাধ্য হয়ে কানের ওই অংশ কেটে ফেলতে হয়। যা কানের অর্ধেকের চেয়ে কিছু কম হবে। এখন গরুটি পূর্ণ সুস্থ। তবে কানের ওই অংশটা কাটা। আমরা এ বছর ওই গরু কুরবানী করতে চাচ্ছি।

হুজুরের নিকট জানার বিষয় হল, এই গরু দিয়ে কি কুরবানী করা যাবে? কানের ওই অংশ কাটা থাকার কারণে কি কোনো সমস্যা হবে?

Answer

হাঁ, ওই গরু দিয়ে কুরবানী সহীহ হবে। কেননা কুরবানীর পশুর কানের কর্তিত অংশ যদি অর্ধেকের কম হয় এবং অর্ধেকের বেশি অংশ বাকি থাকে, তবে তা দিয়েও কুরবানী সহীহ আছে।

কিতাবুল আছল ৫/৪০৯; মুখতাসারুত তাহাবী, পৃ. ৩০৩; আলআজনাস, নাতেফী ১/৫১২; আলমাবসূত, সারাখসী ১২/১৬; গায়াতুল বয়ান ১৫/৩৪২; রদ্দুল মুহতার ৬/৩২৩

Read more Question/Answer of this issue