Zilhajj 1447 || June 2026

শাকিল মিয়া - চৌদ্দগ্রাম, কুমিল্লা

৬৯২৮. Question

আমাদের এলাকার প্রচলন এরকম যে, কুরবানীর দিন ইমামগণ নিজ নিজ মহল্লার কুরবানীর পশু জবাই করে থাকেন। প্রতি গরুতে তাদেরকে ২০০/৩০০ টাকা দেওয়া হয়। যা মসজিদ কমিটি কর্তৃক পূর্বনির্ধারিত থাকে। কেউ ইমামকে দিয়ে জবাই করাতে চাইলে এত টাকা দিতে হবে। আর চাইলে সে নিজেও বা অন্য কোনো লোক দিয়েও কুরবানী করতে পারে।

জানার বিষয় হল, এভাবে কুরবানীর পশু জবাইয়ের বিনিময়ে টাকা নেওয়া কি বৈধ হবে?

Answer

হাঁ, কুরবানীর পশু জবাইয়ের বিনিময় নেওয়া বৈধ আছে। এটি জবাইয়ের কাজের পারিশ্রমিকের অন্তর্ভুক্ত। তাই মসজিদ কমিটি এই পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পর কেউ যদি তাকে জবাইয়ের জন্য নিয়ে যায়, তাহলে তাকে ন্যূনতম সেই টাকা দিতে হবে। আর চাইলে এর থেকে বেশিও দেওয়া যাবে। তবে এর বিনিময়ে কুরবানীর পশুর কোনো অংশ দেওয়া যাবে না। কুরবানীর পশুর অংশ দিতে চাইলে ভিন্নভাবে তার পারিশ্রমিক পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার পর অতিরিক্ত হাদিয়া হিসেবে দিতে পারবে।

* >المبسوط< للسرخسي ১৬/৪০ : فالحاصل أن عند محمد يجوز الاستئجار على ذلك كله؛ لأنه عمل معلوم بمحله وإقامته جائز شرعا فيجوز الاستئجار عليه كذبح الشاة.

আলমুহীতুল বুরহানী ৮/৪৭১, ১১/৩৬০; খিযানাতুল আকমাল ৩/৫৩৫; হাশিয়াতুশ শিলবী ৬/৪৮৬; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৫৪

Read more Question/Answer of this issue