মুহাম্মাদ ওমাইর ফারহান - আমলাপাড়া, নারায়ণগঞ্জ
৬৮৯৮. Question
আমি একজন সৌদি প্রবাসী। আমরা যখন বিদেশ থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাই, তখন বাংলাদেশ সরকার আমাদের টাকার সাথে ২.৫% অতিরিক্ত টাকা প্রণোদনা হিসেবে দিয়ে থাকে।
মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এই অতিরিক্ত টাকা নেওয়া জায়েয হবে কি না?
Answer
হাঁ, এক্ষেত্রে প্রণোদনা হিসেবে প্রদত্ত অতিরিক্ত ২.৫% টাকা নেওয়া জায়েয আছে। এটি মূলত প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যেরই অন্তর্ভুক্ত। সরকার রেমিট্যান্স অর্জনের জন্য কৌশল অবলম্বন করে এটিকে পৃথকভাবে দেখিয়ে থাকে। এটি গ্রহণ করতে কোনো সমস্যা নেই।
–আলহিদায়া ৬/১৪২; আলমুজতাবা, যাহেদী ৩/৫২; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৫৯০