Ramada 1447 || March 2026

রাশেদুল ইসলাম - ফরিদপুর

৬৮৭২. Question

রমযানে রোযা অবস্থায় ওযু বা কুলি করার পর মুখের ভেতর পানির ভেজা ভাব থেকে যায়। এজন্য আমি বারবার থুথু ফেলি। অনেক সময় থুথু ফেলার পরও মুখে পানির আর্দ্রতা থেকে যায়। এমতাবস্থায় আমার করণীয় কী? পানির এই ভেজা ভাব গলায় গেলে কি আমার রোযা ভেঙে যাবে?

Answer

কুলি করে পানি ফেলে দেওয়ার পর মুখে পানির যে সামান্য ভেজা ভাব থাকে, সেজন্য রোযার কোনো ক্ষতি হয় না। তা দূর করার জন্য বারবার থুথু ফেলা অনর্থক কাজ। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।

* >الفتاوى البزازية< ১/১০০: وكذا إذا بقي بعد المضمضة ماء، فابتلعه بالبزاق، لم يفطر، لتعذر الاحتراز.

আলহাবিল কুদসী ১/৩১৩; বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতহুল কাদীর ২/২৫৮; গুনইয়াতু যাবিল আহকাম ১/২০২; মারাকিল ফালাহ, পৃ. ৩৬১

Read more Question/Answer of this issue