Ramada 1447 || March 2026

তাজুল ইসলাম - চান্দিনা, কুমিল্লা

৬৮৭০. Question

আমাদের পাশের গ্রামের পরিচিত একজন গরিব বৃদ্ধ মানুষ অনেক দিন যাবৎ অসুস্থ। এখন পুরাপুরি শয্যাশায়ী। তার বৃদ্ধা স্ত্রী ছাড়া সব সময় তার খেদমত করার মতো কেউ নেই। প্রাকৃতিক প্রয়োজনগুলো তাকে নিজের রুমেই সারতে হয়। তিনি ভালোভাবে পবিত্রতা অর্জন করতে সক্ষম নন। প্রায়ই শরীরে, কাপড়ে, বিছানায় নাপাকী থেকে যায়।

তিনি জানতে চেয়েছেন, এ অবস্থায় নামায পড়লে তা আদায় হবে কি না? সম্মানিত মুফতি সাহেবের কাছে মাসআলাটি জানানোর অনুরোধ রইল।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি নিজ সক্ষমতা অনুযায়ী পবিত্রতা অর্জনের চেষ্টা করবে। নিজ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী পবিত্রতা অর্জনের পর শরীরে, কাপড়ে নাপাকী রয়ে গেলেও নামায আদায় হয়ে যাবে।

* >الفتاوى الخانية< ১/১৭৩ : مريض تحته ثياب نجسه، إن كان لا يبسط شيئا إلا ويتنجس من ساعته، يصلي على حاله، وكذا إذا لم يتنجس الثاني، لكنه يلحقه زيادة مشقة بالتحويل.

ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১৪; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৭২; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৭৮; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৭১; আদ্দুররুল মুখতার ২/১০৩

Read more Question/Answer of this issue