Ramada 1447 || March 2026

আব্দুর রহমান রাশেদ - সিলেট

৬৮৬৭. Question

অনেকে সম্পূর্ণ কাপড় খুলে গোসল করে থাকেন। তাদেরকে কি গোসলের পর আবার ওযু করতে হবে, নাকি গোসলের পর ওযু না করলেও চলবে?

Answer

না, এরপর পুনরায় ওযু করতে হবে না; বরং সতর খোলা অবস্থায় গোসল করলেও এর দ্বারা পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং ওযু করা ছাড়াই এরপর নামায ইত্যাদি আদায় করা যাবে। সতর খোলা থাকা পবিত্রতা অর্জনে প্রতিবন্ধক নয়।

* >الفتاوى السراجية< ص ৭৩:  لو كشف إزاره في الحمام في الموضع المعد لذلك ليغسله ويعصره، لا بأس به.

ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬৩; শরহুল মুনইয়া, পৃ. ৫১

Read more Question/Answer of this issue