Rajab 1443 || February 2022

নাদীম হাইদার - বাড্ডা

৫৬৪৯. Question

আমাদের বাড়ীতে একটি অনুষ্ঠান থাকায় এক দোকানে ৪০ কেজি মুরগির অর্ডার দেই। দোকানদারকে মুরগিগুলো যবাই করে দিতে বলি। সে মুরগিগুলো যবাই করতে শুরু করলে প্রথম কয়েকটি জবাই করার সময় ‘বিসমিল্লাহ’ বলে। পরে বিসমিল্লাহ বলা  ছেড়ে দেয়। তাকে আমি বললাম, আপনি ‘বিসমিল্লাহ’ বলছেন না কেন? সে বলল, একসাথে অনেকগুলো জবাই করলে প্রথমবার ‘বিসমিল্লাহ’ বললেই হয়। পরে আর ‘বিসমিল্লাহ’ না বললেও চলে। মুহতারামের কাছে জানার বিষয় হল, ওই ব্যক্তির কথা কি ঠিক? একসাথে অনেকগুলো মুরগি জবাই করার সময় প্রত্যেকটির ক্ষেত্রে ‘বিসমিল্লাহ’ বলা কি জরুরি? জানালে উপকৃত হব।

Answer

ওই ব্যক্তির কথা ঠিক নয়। একাধিক মুরগি বা পশু জবাই করলেও প্রত্যেকটির জন্য পৃথক পৃথক ‘বিসমিল্লাহ’ বলা জরুরি। অন্যথায় যে পশুর জবাইয়ের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা হবে না, সেই পশুর জবাই সহীহ হবে না এবং তা খাওয়া হালাল হবে না।

উল্লেখ্য, হালাল-হারামের মত স্পর্শকাতর বিষয়ে নিজের ধারণা অনুযায়ী কাজ করা অন্যায়। এসব ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য আলেম থেকে মাসআলা জেনে নেওয়া আবশ্যক। বিশেষ করে বিভিন্ন পেশার সাথে জড়িত ব্যক্তিদের তৎসংক্রান্ত মাসায়েল জেনে নেওয়া খুবই জরুরি।

-কিতাবুল আছল ৫/৩৯৮; আলমুহীতুল বুরহানী ৮/৪৫২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭২; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৫৩; রদ্দুল মুহতার ৬/৩০২

Read more Question/Answer of this issue