Jumadal Akhirah 1448   ||   November 2026

সম্মানিত গ্রাহক-এজেন্টগণ! লক্ষ করুন

আলকাউসারের সাথে আপনাদের পথচলা আরও সুন্দর ও উপকারী হোক। আল্লাহ সকলের মেহনত কবুল করুন।

আপনারা অবগত আছেন যে, একটি নির্ভরযোগ্য সাময়িকী হিসেবে চলতে বিভিন্ন যৌক্তিক কারণে ‘আলকাউসার’কে খরচ করতে হয় অনেক বেশি। তা সত্ত্বেও পত্রিকা তার এজেন্টদেরকে ৩০% ছাড় প্রদান করে আসছে। এমনকি নির্দিষ্ট সংখ্যক পত্রিকা (ন্যূনতম ১০ কপি বা তদূর্ধ্ব) নিলে পূর্ণ ডাক খরচও পত্রিকা বহন করে আসছিল। কিন্তু বর্তমানে ডাক খরচ আগের তুলনায় দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি হয়েছে। কোনো ক্ষেত্রে তিন গুণেরও বেশি হয়েছে।

ফলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন, এজেন্টদের ক্ষেত্রে ৩০% ছাড় আগের মতোই বহাল থাকবে; তবে ডাক খরচের কেবল পূর্বের পরিমাণ অর্থ পত্রিকা বহন করবে আর বৃদ্ধিকৃত অতিরিক্ত অর্থ এজেন্টগণ বহন করবেন।

গ্রাহকের পূর্ণ ডাক খরচ যদিও গ্রাহকই বহন করেন, তথাপিও তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সেক্ষেত্রেও ডাক খরচ বৃদ্ধি পেয়ে আগের তুলনায় প্রায় চার গুণ হয়েছে। একটি পত্রিকা পাঠাতে যেখানে আগে খরচ হত ৫ টাকা এখন খরচ ১৭ টাকা। অর্থাৎ আগের চেয়ে ১২ টাকা বৃদ্ধি পেয়েছে।

গ্রাহক ফি’র জমাকৃত অর্থের সাথে তা সমন্বয় করে নেওয়া হবে।

এটি প্রযোজ্য হবে, জানুয়ারি ২০২৭ থেকে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত পত্রিকা কর্তৃপক্ষ এ ভর্তুকি বহন করবেন।

পুনশ্চ : কুরিয়ার ব্যবস্থাপনা

আমাদের এজেন্টদের বড় একটি অংশ আগে থেকেই কুরিয়ারে পত্রিকা নিয়ে থাকেন। অন্য এজেন্টগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ডাক খরচ বৃদ্ধি পাওয়ায় তা এখন কুরিয়ার খরচের কাছাকাছি পৌঁছে গেছে। ২০০ কপি পত্রিকা পাঠাতে বর্তমান ডাক খরচ ১৯০ টাকা, অথচ কুরিয়ারে সে খরচ মাত্র ১০ টাকা বেশি অর্থাৎ ২০০ টাকা। কোনো ক্ষেত্রে তো সমান হয়ে গেছে। যেমন, ১০০ কপি পত্রিকা পাঠাতে কুরিয়ার খরচ ১০০ টাকা। বর্তমান ডাক খরচও ১০০ টাকা হয়ে গেছে।

সুতরাং যেসকল এজেন্ট জেলা সদর বা সদরের আশেপাশে আছেন, তারা চাইলে ডাকে না নিয়ে কুরিয়ারে নিতে পারেন। তাতে ডাক বিভাগের তুলনায় দ্রুততম সময়ে আপনার পত্রিকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

সেক্ষেত্রেও পত্রিকা কর্তৃপক্ষ আগের ডাক খরচ পরিমাণ অর্থ বহন করবেন; এজেন্টকে কেবল অতিরিক্ত অর্থ বহন করতে হবে। অর্থাৎ ১০০ কপি কুরিয়ারে পাঠাতে ১০০ টাকা খরচ থেকে পত্রিকা কর্তৃপক্ষ ৫০ টাকা বহন করবে।

মাআস সালাম

—কর্তৃপক্ষ

 

advertisement