মাসিক
গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
প্রচলিত ভুল
-
একটি ভুল ধারণা : রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় কি দর্জি ছিল না?
কয়েকদিন পূর্বে এক ভাই ফোনে জিজ্ঞাসা করলেন, আমরা তো জানতাম সাহাবীগণ কাপড় কোনো রকম শরীরে বেঁধেই পোশাকের কাজ সারতেন। হঠাৎ&ওই দিন একজন বললেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাকি একটি জুববা ছিল। আমার কাছে বড় আশ্চর্য মনে হল যে, সে যামানায় আবার দর্জি কোথায় ছিল? জুববাই বা কীভাবে তৈরি হবে! -
একটি ভুল ধারণা : কষ্টের সংবাদ দিয়ে না গেলে কবরে বৃক্ষ জন্মায় না
একজন সাহিত্যিক একটি বইয়ে লিখেছেন, ‘আমরা উত্তর বিনা মৃত্যুর দিকে অগ্রসর হতে চাই না, কি তোমার কষ্ট, তুমি আমাদের বল সাহেবচান্দ, আমরা শুনেছি, মানুষের কষ্টের সংবাদ না দিয়ে যারা কবরে যায় তাদের কবরে কোনো বৃক্ষ কোনোদিন হয় না।’ -
একটি ভুল তথ্য : সুরমা কি তুর এর তাজাল্লী থেকে সৃষ্টি?
সুরমার বিষয়ে কোনো কোনো লোককে বলতে শোনা যায় যে, হযরত মুসা আ. যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহর তাজাল্লীতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল। সেই ভস্মিভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি ও ব্যবহার। -
একটি ভুল চিন্তা : কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা কি নিষেধ
অনেকে মনে করে, কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা ঠিক নয়। এতে নাকি আঙ্গুল পঁচে যায়। এটি একটি ভিত্তিহীন কথা। জীবিত মানুষের দিকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করা যায় তাহলে কবরের দিকে ইশারা করলে দোষ হবে কেন? আর শরীয়তের দৃষ্টিতেও এতে কোনো বাধা নেই। আর এই কারণে কারো আঙ্গুল পঁচে ... -
এটি হাদীস নয় : একটি জনপদের উপর পবিত্রতা যখন পাখা বিস্তার করে আকাশ তখন শহীদের রক্ত ধারণ করে
বাংলাদেশের একজন বিখ্যাত লেখকের লেখায় এমন কথা পড়েছি। তিনি লিখেছেন, ‘ইফতারির সময় রোযাদারদের কাছে আকাশ আজ অন্যান্য সন্ধ্যার তুলনায় অনেক বেশি লাল বলে মনে হয়, গাঢ় এবং গম্ভীর সেই রঙ দেখে কারো কারো মনে পড়ে যায়, হ্যাঁ, এ রকম তাঁরা শুনেছে, একটি জনপদের ওপর পবিত্রতা যখন পাখা বিস্তার করে উড়ে ... -
এটি হাদীস নয় : মেরাজে নবীজীর সাতাশ বছর সময় লেগেছিল
মেরাজ সম্পর্কে এক ওয়ায়েজকে বলতে শুনেছি যে, তাতে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাতাশ বছর সময় ব্যয় হয়েছিল। আরেক ওয়ায়েজ এই কথাটি বললেন আরো চটকদার করে। তার ভাষায়, ইন্তেকালের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিবরীল ও মালাকুল মাওত হাজির হল, তখন তিনি মালাকুল মাওতকে জিজ্ঞাসা করলেন, তুমি এত ... -
তওবার জন্য কি অযু জরুরি
একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় একটি কলামে লেখা হয়েছে, ‘গ্রামের প্রচলিত বিশ্বাস, তওবা পড়ানো হলে রোগীর মৃত্যু ত্বরান্বিত হয়। তওবা পড়ানোর জন্য মুন্সী আনা হল। সাফিয়া বিবি বললেন, না গো! আমি তওবার মধ্যে নাই। তওবা করতে হইলে অযু করা লাগবে। শইল্যে পানিই ছোঁয়াতে পারি না, অযু ক্যামনে করব। সাফিয়া বিবির ... -
দুটি ভুল ধারণা ক) খাওয়ার পর বরতন ধুয়ে খাওয়া কি সুন্নত?
কেউ কেউ মনে করে যে, খাওয়ার পর বরতন ধোয়া পানি পান করা সুন্নত। এই ধারণা সঠিক নয়। হাদীস ও সুন্নাহর কিতাবে এমন কোনো সুন্নতের কথা নেই। সুন্নত হল, খাওয়ার পর হাত, হাতের আঙ্গুল চেটে খাওয়া এবং বরতন ভালোভাবে মুছে খাওয়া। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল ও বরতন ভালোভাবে ... -
একটি কু-রসম : শ্বশুর বাড়ি প্রবেশের আগে নববধুর পা ধোয়ানো
কোনো কোনো এলাকায় প্রথা আছে, শ্বশুরবাড়িতে প্রথম প্রবেশের সময় ঘরের বাইরে নববধুর পা ধোয়ার আয়োজন করা হয় এবং যারা তার পা ধুয়ে দেয় তাদেরকে বখশিশ দেওয়া হয়। মনে করা হয়, এই আচার পালন ছাড়া নববধুকে ঘরে তোলা অনুচিত। এটি একটি কু-রসম। ইসলামে যার কোনো ভিত্তি নেই। -
এটি হাদীস নয় : আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নেকী, মহিলা দুই লক্ষ নেকী
বছরখানেক আগে একজন জিজ্ঞাসা করেছিলেন যে, উপরের কথাটা হাদীস কি না। কিন্তু অনেক তালাশের পরও সহীহ হাদীসের কিতাবে তো নয়ই মওযূ ও জাল রেওয়ায়েতের কিতাবাদিতেও তার সন্ধান পাইনি। অথচ সহীহ হাদীসে আজানের জবাব দেওয়ার অনেক ফযীলত আছে।
সকল বিভাগসমূহ
- সম্পাদকীয়
- বিবেকহীনতা
- অতুলনীয় জীবন অনন্য আদর্শ
- আমরা হব তাঁদের মতো
- মারকাযের দিনরাত
- যুগের জিজ্ঞাসা
- পথের সন্ধানে
- সাক্ষাৎকার
- অন্য ধারা
- হজ্জ্ব সফরনামা
- গ্রন্থ ও গ্রন্থকার
- প্রচলিত ভুল
- আপনি যা জানতে চেয়েছেন
- হৃদয় থেকে হৃদয়ে
- শিক্ষার্থীদের পাতা
- শিক্ষা পরামর্শ
- শিশু-কিশোর
- পর্দানশীন
- পাঠকের পাতা
- ফিলহাল
- উপলব্ধি
- অশনিসংকেত
- ভাবনা
- নিদর্শন
- হাদীস শরীফের আলো
- ইসলামের পূর্ণাঙ্গতা