প্রচলিত ভুল

  • একটি ভুল কথা : খোদার পর বাবা-মা তারপর নবীজী!

    এ কথাটি লোকমুখে আগেও শুনেছি। কিন্তু কদিন আগে যখন দেশের বড় একজন লেখকের লেখায় কথাটি দেখলাম তখন ভাবলাম এটা আলকাউসারের ‘প্রচলিত ভুল’ বিভাগে আসা দরকার।
  • একটি ভুল ধারণা : গোঁফ স্পর্শ করা পানি পান করা কি হারাম?

    অনেক মানুষের ধারণা, পান করার সময় যদি পানি গোঁফ স্পর্শ করে তাহলে সেই পানি পান করা হারাম হয়ে যায়। এ ধারণা ঠিক নয়। হাঁ, হাদীস শরীফে দাড়ি লম্বা করতে বলা হয়েছে আর গোঁফ খাটো করতে বলা হয়েছে। তাই দাড়ি মুন্ডানো বা খাটো করা গুনাহ এবং মোচ বড় করে রাখা না-জায়েয।
  • এটি হাদীস নয় : যারা শিক্ষা লাভ করে ...

    যারা শিক্ষা লাভ করে এবং তদনুযায়ী কাজ করে তারাই প্রকৃত বিদ্বান। একটি পাঠ্য বইয়ের কভার পেজের পিছনে উপরোক্ত কথাটি লেখার পর লেখা হয়েছে ‘-আলহাদীস’ অর্থাৎ এটি একটি হাদীসে নববী।
  • একটি অবহেলা : উদাসীনতার সাথে দুআ করা

    আমরা অনেক সময় দুআর জন্য হাত তোলার পরও উদাসীন থাকি। বিশেষ করে জুমার দিন বিষয়টি বেশি চোখে পড়ে। মসজিদ থেকে বের হচ্ছে আর হাঁটতে হাঁটতে হাত তুলে দুআ করছে। অর্থাৎ নিছক হাত তুলে আছে। এমনও দেখা যায় যে, হাত তুলে আছে আবার আরেকজনের সাথে গল্পও চলছে বা হাতের আঙ্গুল ফোটাচ্ছে ...
  • একটি ভুল ধারণা : মায়্যেতের রূহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করা

    অনেক এলাকায় প্রচলন আছে, কেউ মারা গেলে চল্লিশ দিন বাড়িতে বা যে ঘরে মারা গিয়েছে সে ঘরে আগরবাতি জ্বালিয়ে রাখে । এর কারণ হিসেবে বলে থাকে মায়্যেতের রূহ চল্লিশ দিন পর্যন্ত আসা যাওয়া করে সুতরাং চল্লিশদিন পর্যন্ত আগরবাতি জ্বালাতে হবে ।
  • একটি ভিত্তিহীন কাহিনী : সুলাইমান আ. এর যিয়াফত

    লোকমুখে প্রসিদ্ধ, হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ আমি সকল সৃষ্টিজীবকে এক বছর খাওয়াতে চাই। আল্লাহ বললেন, হে সুলাইমান তুমি তা পারবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ! তাহলে এক সপ্তাহ।
  • একটি ভুল কাজ : কুরআন তিলাওয়াত চালু করে অন্য কাজ করা

    অনেক মানুষকে দেখা যায় ক্যাসেট বা কম্পিউটারে কুরআন তিলাওয়াত চালু করে অন্য কাজ করতে থাকে। তিলাওয়াত একেবারেই শুনছে না বা কাজের কারণে তিলাওয়াতের প্রতি মনোযোগ দিতে পারছে না। বা একটা কিছু শুনতে শুনতে কাজ করার অভ্যাস তাই তিলাওয়াত ছেড়ে রেখেছে। শোনা উদ্দেশ্য নয়। এ কাজটি ঠিক নয়। কুরআন তিলাওয়াত শোনা ...
  • এটি হাদীস নয়

    লোকমুখে প্রসিদ্ধ, ‘আল্লাহ কোনো বান্দার দিকে ১০ বার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে। আর ৪০ বার তাকালে হজ্ব করতে পারে। আর ৭০ বার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে।’ এটি হাদীস নয়। আল্লাহর রহমত ও তাওফিক না হলে বান্দা কোনো ভালো কাজই করতে পারে না। কিন্তু ...
  • একটি অনুত্তম আমল : মাসবুক অবশিষ্ট নামাযের জন্য কখন দাঁড়াবে?

    নিয়ম হলো, মাসবুক (যে ইমামের সাথে এক বা একাধিক রাকাত পায়নি ) ইমামের দুই দিকে সালাম ফিরানো শেষ হওয়ার পর ছুটে যাওয়া রাকাত আদায় করার জন্য দাঁড়াবে। কিন্তু অনেককে দেখা যায় ইমাম সালাম ফিরানো শুরু করার সাথে সাথে উঠে যায়। এটা অনুত্তম।
  • একটি ভুল ধারণা : জায়নামায বিছিয়ে রাখলে কি শয়তান এসে তাতে নামায পড়ে নেয়?

    অনেকের ধারণা, নামায পড়ার পর জায়নামায বিছিয়ে রাখলে শয়তান এসে তাতে নামায পড়ে নেয়। এটি একটি ভুল ধারণা। তবে নামায পড়া হয়ে গেলে জায়নামায বিছিয়ে না রাখাই ভাল। কারণ জায়নামায পরিচ্ছন্ন ও পবিত্র রাখা জরুরী। বিছিয়ে রাখলে তার উপর দিয়ে চলাফেরা হবে। ফলে তা ময়লা হবে। কখনো নাপাকীও লেগে যেতে ...

মাহে রমজান বিষয়ক প্রবন্ধসমূহ