যিলহজ্ব-১৪৩২ . নভেম্বর-২০১১

পুরোনো সংখ্যা . বর্ষ: ৭ . সংখ্যা: ১০

এ বিভাগের সকল লেখা »

বিভাগ: প্রচলিত ভুল

  • একটি ভুল মাসআলা : আততাহিয়্যাতুর শুরুতে কি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়

    কিছুদিন আগে এক দ্বীনী ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল। তিনি বললেন, আমি তো মনে করতাম যে, আততাহিয়্যাতু, দরূদ শরীফ ইত্যাদির শুরুতেও আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়া মুস্তাহাব!! তার মতো অন্য কেউ হয়ত এই ভ্রান্তির শিকার হয়ে থাকবেন তাই এ বিষয়ে লিখছি।
  • আরেকটি ভুল মাসআলা : প্রত্যেক মুসল্লির জন্য কি ছানার পর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়

    অনেককে দেখা যায়, তারা প্রত্যেক মুসল্লির জন্য ছানার পর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়াকে সুন্নত মনে করেন। অথচ এই ধারণা ঠিক নয়। আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ শুধু ঐসব মুসল্লির জন্য সুন্নত, যারা সূরা ফাতিহা পাঠ করেন। যেমন-ইমাম ও মুনফারিদ (একাকী নামায আদায়কারী)। ইমামের পিছনে ইকতিদা করার কারণে যেহেতু মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হয় ...
  • একটি ভিত্তিহীন ঘটনা

    জনৈক কাহিনীকার ওয়ায়েযকে বলতে শুনেছি, নূহ আ. তাঁর সঙ্গীদেরকে নিয়ে কিশতী থেকে অবতরণ করার কিছুদিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ! এখন তো এই কিশতীর প্রয়োজন নেই। তাই এটি ভেঙ্গে ফেল। তখন তিনি বললেন, হে আল্লাহ! এটিকে তো আমি নিজ হাতে বানিয়েছি। এখন কীভাবে ভেঙ্গে ফেলব। আমার তো কষ্ট ...
  • নাম সঠিকভাবে বলা ও লিখা

    কারো নাম হুবহু বলা ও লিখা উচিত। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদব। নাম সংক্ষিপ্ত করতে হলে এর জন্যও স্বতন্ত্র্য নীতি ও আদব রয়েছে, যেগুলো জেনে সে অনুযায়ী আমল করা উচিত।