-
ফেব্রুয়ারি-২০১২ . শিক্ষার্থীদের পাতা
মাদরাসাতুল মদীনার ছাত্রদেরকে লক্ষ্য করে হযরত মাওলানা আবু তাহের মিসবাহ এ বয়ানটি করেছিলেন। খুব সংক্ষেপে, কিন্তু অতি দরদের সাথে তিনি মোবাইলের কুফল তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক তালিবুল ইলমকে সতর্ক হওয়ার তাওফীক দিন। আমীন। এ বয়ানে তিনি মাদরাসাতুল মদীনা সম্পর্কে যে আশা ও আবেগ প্রকাশ করেছেন আল্লাহ তাআলা মাদরাসাতুল মদীনাসহ ...
-
ফেব্রুয়ারি-২০১২ . হজ্জ্ব সফরনামা
সময় থেমে থাকে না, তন্দ্রার শান্তিদায়ক এক আচ্ছন্নতার মাঝে মধ্যরাত হয়ে গেলো। হঠাৎ মনে হলো, এ তাঁবু তো মুযদালিফায়, অথচ রাত্রিযাপনের সুন্নত হলো মিনায়। তো এককাজ করি, সুন্নত আদায়ের নিয়তে মিনার সীমানায় গিয়ে কিছু সময় যাপন করি।
-
জানুয়ারি-২০১২ . হজ্জ্ব সফরনামা
হারামের ইমাম শায়খ শোরায়ম ফজর পড়ালেন। তাঁর মিষ্টি মোলায়েম তিলাওয়াত খুব ভালো লাগে। আল্লাহর কালামের শব্দগুলো তাঁর মুখ থেকে যেন বৃষ্টির বড় বড় ফোঁটার মত বর্ষিত হতে থাকে। সেই ফোঁটা ফোঁটা আসমানি বৃষ্টিতে সবাই যেন ভিজতে থাকে। কীভাবে বোঝাবো ‘শোরায়মি তিলাওয়াত’ -এর জান্নাতি জামাল! তারাবির জামাতে তাঁর তিলাওয়াত যখন শুনি, ...
-
নভেম্বর-২০১১ . হজ্জ্ব সফরনামা
আল্লাহর শোকর, আল্লাহ তাঁর গোনাহগার বান্দাকে বা-সালামাত পৌঁছে দিয়েছেন হারামের কাছে, একেবারে কাছে। কয়েক কদম এগুলেই দেখা যাবে হারামের চত্বর এবং দেয়ালের অংশ। বুকটা কেমন যে দুরু দুরু করছে! কেমন বেদনা এ! কেমন যন্ত্রণা এ!! কষ্ট আছে এবং আছে আনন্দ!!
-
অক্টোবর-২০১১ . হজ্জ্ব সফরনামা
সংশ্লিষ্টদের আচরণেও ছিলো আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। ভিতরের ক্ষোভ কারো কারো মুখেও এসে যায়। আসাটাই স্বাভাবিক। তবে ঐ যে বললাম, পরীক্ষা! দু’একজনকে বোঝাতে চেষ্টা করলাম যে, ভাই! এরা হলেন সউদী আরবের মানুষ। তো আমরা কি এদের দেশে, এদের কাছে এসেছি? না; আমরা তো এসেছি হিজাযের ভূমিতে, আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ...
-
সেপ্টেম্বর-২০১১ . হজ্জ্ব সফরনামা
হাজী ছাহেবান, যারা বিমানে সফর করেন, বিমানের টয়লেট ব্যবহারের অভিজ্ঞতা তাদের অনেকের থাকে না। ফলে অল্পতেই টয়লেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এটা স্বাভাবিক; তাই বিমান -কর্তৃপক্ষেরই উচিত হজ্বফ্লাইট- গুলোতে টয়লেট পরিচ্ছন্ন রাখার বিশেষ ব্যবস্থা নেয়া।
-
জুলাই-আগস্ট ২০১১ . হজ্জ্ব সফরনামা
বিমান থেকে যাত্রা শুরুর ঘোষণা এলো এবং তা আরবী ভাষায়। সউদিয়ার ত্রুটি অনেক, বিশেষ করে আমাদের মত ‘মিসকীন’ দেশের যাত্রিদের ক্ষেত্রে। তবু এই একটি কারণে সউদিয়া এখনো আমার প্রথম পছন্দ। সফরের শুরুতেই পাওয়া যায় বিশুদ্ধ আরবী ভাষার সজীব সিণগ্ধ পরশ, যদিও তা মাত্রই ‘একপশলা বৃষ্টি’। এর পর জিদ্দা পর্যন্ত আর ...
-
জুন ২০১১ . হজ্জ্ব সফরনামা
হোটেলের নির্জন ছাদে অন্ধকার আকাশে তারকার প্রদীপমালার আলোতে আমি যেন দেখতে পেলাম, স্পষ্ট করে দেখতে পেলাম আমার আগামী দিনের ভাগ্য। আমি যেন সন্তুষ্টির একটি পবিত্র হাসির ‘অদৃশ্য ঝিলিক’ উপহার পেলাম আলোর আড়ালের ‘আলো’ থেকে, যে আলোর দ্যুতি ছাড়া জগতের সকল আলো শুধু অন্ধকার।
-
মে-২০১১ . হজ্জ্ব সফরনামা
বাসা থেকে রওয়ানা হয়েছিলাম সি,এন,জি করে। সঙ্গে ছিলেন মাদরাসার খাদেম হানিফ। আমি তো জানতাম, সি,এন,জি করেই বিমানবন্দরে যাবো। গাড়ীর চালকও আমার পরিচিত এবং আন্তরিক। কিন্তু ‘ইনডিয়ান’ গাড়ীর সবচে’ বড় গুণ হলো যখন তখন অচল হওয়া। এখানেও তাই হলো, কোন রকম পূর্বঘোষণা ছাড়াই ইঞ্জিন বিকল হয়ে গেলো। তবে আমার জন্য তা ...
-
মে-২০১১
বড় শান্তির একটি স্বপ্ন দেখেছি। আর তখন মনটা অশান্ত হয়ে উঠলো হুযূরের সঙ্গে দেখা করার জন্য; আমার প্রাণপ্রিয় হযরতুল উস্তায পাহাড়পুরী (দামাত বারাকতুহুম)। আল্লাহ তাঁকে দীর্ঘ উত্তম জীবন দান করুন। আগে নূরিয়ার জীবনে ইচ্ছে হলেই তাঁকে দেখতে পেতাম। অনেক সময় ইচ্ছেরও প্রয়োজন হতো না; তিনি ডাকতেন; আমি হাযির হতাম। তিনি ...