-
সেপ্টেম্বর-২০১১ . পর্দানশীন
শৈশব থেকেই বই যেন হয় আপনার সন্তানের নিত্যসঙ্গী। বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তাদের মধ্যে কৌতূহল তৈরি করুন এবং কীভাবে গ্রন্থ থেকে প্রয়োজনীয় তথ্য উদ্ধার করতে হয় তা শিক্ষা দান করুন। বইপত্র ঘেঁটে প্রশ্নের উত্তর বের করতে অভ্যস্থ করে তুলুন।
-
জুন ২০১১ . পর্দানশীন
[আমাদের ঘরোয়া আলাপচারিতার আসরগুলো অনেক সময় ক্ষতিকর হয়ে ওঠে অর্থহীন গল্প-গুজব এবং গীবত ও পরনিন্দার কারণে। এতে শুধু সময়ই নষ্ট হয় না; বরং গুনাহর কারণে আমলনামাও কালো হয়ে যায়। এ ক্ষতি থেকে নিজেকে ও নিজের সন্তানদেরকে রক্ষা করা জরুরি। প্রয়োজনীয় আলোচনা ও জ্ঞানের কথার দ্বারা নিজেদের জন্য এবং আমাদের সন্তানদের ...
-
এপ্রিল-২০১১ . পর্দানশীন
পৃথিবী পরিবর্তনশীল ও ধ্বংসশীল। পৃথিবীতে কোনো কিছুই স্থির নয় এবং চিরস্থায়ী নয়। তাই বিদ্যমান নেয়ামতের কদর করুন এবং আগামীর জন্য সংরক্ষণ করুন। সহজলভ্য নেয়ামতসমূহের অপচয় হতেও বিরত থাকুন যেমন পানি, বিদ্যুত, গ্যাস ইত্যাদি।
-
মার্চ ২০১০ . পর্দানশীন
শিশুর মনে স্বার্থপরতার যে বীজ থাকে তা সবচেয়ে বেশি প্রকাশিত হয় খাবারের সময়। শৈশবেই তা দূর করার চেষ্টা করুন এবং তাদেরকে ত্যাগ ও ভদ্রতা শিক্ষা দিন। এতে তারা যেমন মানুষের ভালবাসা লাভ করবে তেমনি অর্জন করবে আল্লাহর সন্তুষ্টি।
-
অক্টোবর ২০০৯ . পর্দানশীন
বিগত এক মজলিসে আমি ইঙ্গিত করেছিলাম যে, নানাজী আমাদের তরবিয়তের জন্য প্রতিদিনের সাধারণ মেলামেশা ও কথাবার্তার মুহূর্তগুলো কাজে লাগাতেন। ফলে ঘরোয়া আলাপচারিতার সাধারণ বৈঠকগুলোও তা’লীমের নিয়মিত মজলিসের মতো ফলপ্রসূ হয়ে উঠত। আর যখন শুধু তা’লীম-তরবিয়তের উদ্দেশ্যেই আমাদের একত্র করতেন তখন আরো বিভিন্ন বিষয় আলোচনায় আসত।