গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
রবিউস সানী-১৪৩৩ . মার্চ-২০১২
পুরোনো সংখ্যা . বর্ষ: ০৮ . সংখ্যা: ০৩
অনেক সময় সাধারণ মানুষের আবেগ-অনুভূতির দিকে লক্ষ্য করে কিংবা কোনো বাস্তবতা বোঝানো কঠিন মনে হলে অনেকে চুপ থাকার পথ বেছে নেন। অথবা দু’ একবার বলে চুপ হয়ে যান। এটা এ কারণে অনুচিত যে, এতে প্রকৃত বিষয় মানুষের অজানা থেকে যাবে এবং ভুল কথা প্রতিষ্ঠিত হয়ে যাবে।
ঈদ ইসলামের শাখাগত বিষয় নয়। এটি দ্বীনের ‘শিআর’ তথা প্রতীকের অন্তর্ভুক্ত এবং এমন একটি বিষয়, যা সম্পূর্ণরূপে শরীয়তের নির্ধারণ ও নির্দেশনার উপর নির্ভরশীল
(أمر تعبدي وتوقيفي )। অর্থাৎ এটি শুধু বিবেকবুদ্ধি ও কিয়াস দ্বারা অনুধাবন করা যায় না। সরাসরি শরীয়তদাতার পক্ষ থেকে সুস্পষ্ট আদেশ দ্বারাই বিধিত হয়। এজন্য সুন্নতে মুতাওয়ারাসা, স্পষ্ট হাদীস ও ইজমায়ে উম্মতের বিপরীতে তৃতীয় ঈদ আবিষ্কার করা বিদআতই হবে।
আর এখন তো বিষয়টি শুধু এই নয় যে, একটি বিদআতকে সুন্নতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে সম্মিলিতভাবে উদযাপন করা হচ্ছে; বরং এটিকে বানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মহববতের মাপকাঠি ও প্রতীক। অথচ শরীয়ত বলে সুন্নাহর অনুসরণ, উসওয়ায়ে হাসানাহ অনুযায়ী জীবনযাপন, সুন্নতকে যিন্দা করা ও বিদআত নির্মূল করার মেহনত হচ্ছে মুহববতের মাপকাঠি ও নিদর্শন।
সাদাচোখে এটি কারো কাছে সামান্য বিষয় মনে হলেও বাস্তবে তা একটি মারাত্মক চিন্তাগত বিকৃতি। আর এই নবআবিষ্কৃত ‘ঈদ’কে জশনে জুলুস আকারে পালন করতে গিয়ে যেসব গর্হিত কাজ, আচরণ ও ভিত্তিহীন বর্ণনার আশ্রয় নেওয়া হয় সে বিষয় তো রইলই।
মনে রাখা উচিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হকসমূহ আদায় করা থেকে উদাসীন হয়ে অন্যায় পন্থায় হক আদায়ের বাহানার দ্বারা নিজেকে সান্ত্বনা দেওয়া নিজের প্রতি ও গোটা উম্মতের প্রতি মারাত্মক জুলুম। আল্লাহ তাআলার নিকট দাবি নয়, আমল গ্রহণযোগ্য। বাহ্যিক চাকচিক্য নয়, অন্তরের তাকওয়াই তাঁর নিকট পৌঁছে। বিদআত নয়, শুধু সুন্নতই তাঁর নিকট বরণীয়।
একটু ভেবে দেখুন, যে নাসারাদের পথ থেকে আমরা সূরায়ে ফাতিহায় প্রতিদিন কমপক্ষে বিশবার আল্লাহ তাআলার নিকট ولا الضالين বলে আশ্রয় প্রার্থনা করি তাদের থেকে নেওয়া রসম-রেওয়াজে কি উম্মতের কোনো কল্যাণ থাকতে পারে?
اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মাহে রমজান বিষয়ক প্রবন্ধসমূহ
- কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রমাযানুল মুবারক
- হাদীস ও আছারের আলোকে রোযার মাসায়েল
- হাদীস ও আছারের আলোকে রমযান : ফাযাইল ও মাসাইল
- কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রোযার গুরুত্ব ও ফযীলত
- শাবান, রমযান, ঈদঃ কিছু প্রশ্নের উত্তর
- মাহে রমযান : পারস্পরিক সহযোগিতা বিবেচনা দায়িত্ব ও ছাড়ের কিছু কথা
- মাহে রমাযান: আমরা উপনীত হয়েছি জীবন-পথের হাম্মামে
- বিদায় রমযান, বিদায় ঈদ
- বিদায় রমযান, বিদায় ঈদ : কী পেলাম, কী হারালাম
- ঈদ-ভাবনা আমরা মুসলিম : কত মহান আমরা, কত দীন
- সাদাকাতুল ফিতর আধা সা গম : হাদীস ও সুন্নায়, আছার ও ইজমায়
- রোযায় শুকরগোযারির প্রশিক্ষণ
- ফযীলতপূর্ণ দিবস-রজনী : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
এ সংখ্যার প্রচ্ছদ
এ সংখ্যার অন্যান্য আর্টিকেল
- আফগানিস্তানে কুরআনের অবমাননা : ওদের দীনতা, আমাদের উদাসীনতা
- বিধবা, বিপত্নীকের পুনর্বিবাহ-প্রসঙ্গ : নির্মম সমাজ, নিঃসঙ্গ জীবন
- ভূমি ও ভূখন্ড আল্লাহর দান
- মাল্টিলেভেল মার্কেটিং-৩
- নবী-আদর্শের অনুসরণে মর্মান্তিক অবহেলা : বড় বড় সুন্নত পরিত্যক্ত, বহু সুন্নত নিষ্প্রাণ, এরপরও ঈমান ও মুহববতের দাবি!
- জাযাকাল্লাহু খায়রান
- বাইতুল্লাহর ছায়ায়-২১
- একটি অনুপম মৃত্যু
- বাবরি মসজিদ-৭
- এক জান্নাতী সাহাবী ও তাঁর অনন্য আমল
- কলবী নামায, রূহানী নামায
- আহলুস সুন্নাহ ওয়াল জামাআ : পরিচয় ও বৈশিষ্ট্য
- একটি ভুল মাসআলা : কিরাতে লোকমা হলে কি সাহু সিজদা করা জরুরি
- এটি হাদীস নয় : আবু বকর রা.-এর কাছে জিবরীল আ. কি নিজের সম্পর্কে জানতে চেয়েছিলেন
- আবনাউল মারকাযের প্রতি চিঠি তাওহীদের উপর কী পড়বেন কীভাবে পড়বেন
- প্র তি বে শ : সংখ্যাগুরুর মনে উৎকণ্ঠা তৈরি না হোক
- অ প চ য় : বিপিএল : এত অপচয় ও অনৈতিকতা কীসের স্বার্থে?
