গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
সফর-১৪৩৩ . জানুয়ারি-২০১২
পুরোনো সংখ্যা . বর্ষ: ০৮ . সংখ্যা: ০১
যেসব কাপড় দেহের নিম্নাংশে ঝুলন্ত থাকে যেমন-লুঙ্গি, সালোয়ার, প্যান্ট, জুববা, কামিজ, আবা ইত্যাদির ক্ষেত্রে বিধান হল, পুরুষের জন্য এসব কাপড় টাখনুর রাখতে হবে, টাখনু ঢাকা যাবে না ও টাখনুর নিচে ঝুলানো যাবে না। এটি একটি সাধারণ ও ব্যাপক বিধান। টাখনুর নিচে কাপড় ঝুলানো কবীরা গুনাহ। কিন্তু কেউ কেউ মনে করেন, তাকাববুরের নিয়তে করলে হারাম। যদি তাকাববুরের নিয়ত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই।
মনে রাখবেন, এই ধারণা ঠিক নয়। তাকাববুরের নিয়ত না থাকলেও এটা নাজায়েয। আর তাকাববুরের নিয়তে করা তো আরো মারাত্মক গুনাহ। হাদীস শরীফে এ কাজটিকেই তাকাববুরের আলামত বলা হয়েছে। সুতরাং এ থেকে বিরত থাকা জরুরি।
আর শার্ট-প্যান্ট তো মূলত মুসলমানের পোশাক নয়। এটা এসেছে বাইরে থেকে। তাই তা থেকে এমনিতেই বিরত থাকা উচিত। তারপরও যাদের প্যান্ট পড়তেই হয় তাদের উচিত প্যান্টের পা টাখনুর উপর বানিয়ে নেওয়া।
মাশাআল্লাহ দ্বীনের প্রতি আগ্রহী অনেক ইংরেজি শিক্ষিত ভাইকেও টাখনুর উপর প্যান্ট পড়তে দেখা যায়। এটি দৃষ্টিকটুও নয়, আবার কেউ তাকে মন্দও বলে না।
এটা ভুল ধারণা যে, পশ্চিমা ফ্যাশনের দ্বারা ব্যক্তির সম্মান বৃদ্ধি পায়। বাস্তবতা এই যে, মুসলমান যদি নিজেদের সভ্যতা-সংস্কৃতি ছেড়ে অন্যদের সংস্কৃতি ধারণ করে তবে এটাই তার লাঞ্ছনার কারণ। নিজেদের মাঝেও সে লাঞ্ছিত হবে এবং অন্যদের কাছেও।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক উপলব্ধি দান করুন এবং ইসলামী লেবাস-পোশাক খুশিমনে গ্রহণ করার তাওফীক দান করুন। আমীন।
এ সংখ্যার অন্যান্য আর্টিকেল
- পারিবারিক নির্যাতন : ওরও চারটি আঙ্গুল কেটে ফেলা হোক
- মাল্টিলেভেল মার্কেটিং
- জালালুদ্দীন সুয়ূতী রাহ.-এর আলখাসাইসুল কুবরা : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
- আল্লাহ রাববুল আলামীনের অশেষ নিয়ামত ও বিশেষ নিয়ামত
- তাবলীগী জামাতসমূহের প্রতি বিদায়ী হেদায়েত ও নির্দেশনা
- দায়িত্বশীলদের রুচিশীল হতে হবে
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নারীর জিজ্ঞাসা ও নারীর বিষয়ে জিজ্ঞাসা
- বাইতুল্লাহর ছায়ায়-১৯
- রাসূলের আদর্শেই গড়ে উঠে উন্নত সমাজ
- চারটি মহৎ গুণ-২
- সিলেটের মাইমল সমাজ : ঐতিহ্য সত্ত্বেও উপেক্ষিত-২
- সুন্দর মৃত্যুর জন্য-২
- চিরন্তন দশ অসিয়ত
- একটি ভুল মাসআলা : আযানের আগে কি সুন্নত পড়া নিষেধ
- একটি ভুল রেওয়ায়েত : أنْتَ يَا صِدِّيْقُ عَاصٍ تُبْ إِلَى الْمَوْلَى الْجَلِيْلِ
- একটি ভুল দরূদ : দরূদে হাজারী সঠিক দরূদ নয়
- হাদীসে নববীর পাঠগ্রহণ : উসূল ও আদাব
- আমাদের রাজ্যশাসন
- একটি আহত হৃদয়ের ভাবনা
- সব পেয়েছির দেশ?
- ব ক্তৃ তা : অভূতপূর্ব-অশ্রুতপূর্ব
- না জে হা ল : বছরের শেষে মার্কিন সেনাদল
- মিন্ আদাবিল্ ইসলাম
